দ্বিতীয় দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৯:৪৭ পিএম

দীর্ঘ প্রায় ৫ মাস পর জাতীয় চিড়িয়াখানা খোলার পর ঢল নেমেছে দর্শনার্থীদের। রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে শিশুদের নিয়ে চিড়িয়াখাড়ায় ভিড় করছেন অভিভাবকরা। 

চিড়িয়াখানা খোলার পর মিশুদের আনন্দের শেষ নেই। খাঁচায় বন্দি বন্যপ্রাণীদের দেখে ঘর-বন্দি শিশুদের এই আনন্দ এখন জাতীয় চিড়িয়াখানায়।

দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ঢল নামে চিড়িয়াখানায়। শুধু রাজধানীর নয়; শিশুদের নিয়ে দেশের নানা প্রান্ত থেকে চিড়িয়াখানায় এসেছেন অভিভাবকরাও।ছিলেন বিদেশি দর্শনার্থীরাও। তবে সব চেয়ে বেশি ভিড় দেখা গেছে হরিণ, বানর, বাঘ, সিংহ আর ময়ূরের খাঁচার সামনে। 

টানা বন্ধের মধ্যে ১৩০টি ময়ূর, ৮০টি বক, ৭০টি হরিণ, ২৩টি ইমু ও দু’টি বাঘ শাবকসহ মোট ৩৫০ টি প্রাণী জন্ম নিয়েছে চিড়িয়াখানায়। 

এদিকে, চিড়িয়াখানায় ১৩টি স্থানে সাবান ও পানির ট্যাংক রাখার পাশাপাশি পরিবর্তন আনা হয়েছে অবকাঠামোয়। সেইসাথে ৩০ টাকার প্রবেশ মূল্য এখন ৫০ টাকা। তবে নো মাস্ক, নো এন্ট্রির নির্দেশনা থাকলেও অনেকেই চিড়িয়াখানায় ঘুরছেন মাস্ক ছাড়াই। 

রোববার ছাড়া সপ্তাহে ৬ দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা। তবে মুজিবশতবর্ষ উপলক্ষে প্রতিমাসের প্রথম রোববারও খোলা থাকবে চিড়িয়াখানা। 


একাত্তর/ এনএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি একটি মসজিদের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 
দিল্লির তোষণনীতি ও আওয়ামী লীগের সঙ্গে কথিত আঁতাতের মাধ্যমে বিএনপি-জামায়াত-এনসিপির ঐতিহাসিক ঐক্যে ফাটল ধরানোর জন্য বিএনপিকে সরাসরি দায়ি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির শীর্ষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর