সম্পদ রক্ষায় বিএনপি থেকে সাবধান: সমবায় মন্ত্রী

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০৪:৩৪ পিএম

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি এখন ছিনতাইকারী দলে পরিণত হয়েছে। তাই এ দল থেকে সবাইকে সাবধান হয়ে নিজেদের সম্পদ রক্ষায় সতর্ক থাকতে হবে। 

শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম পৌরসভার গোয়াল ঘুন্নী এলাকায় ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন মন্ত্রী।  

সাবেক এমপি নূর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় তাজুল ইসলাম বলেন, বিএনপি কথায় কথায় নির্বাচন বর্জন করে। নির্বাচনে না এসে ক্ষমতায় যেতে চায় এই দলটি। বিএনপির ধারণা আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দিয়ে দিবেন।  

মন্ত্রী আরও বলেন, বিএনপি শুধু সমালোচনা করা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না। তিনি প্রশ্ন রাখেন, আপনারা (বিএনপি) আওয়ামী লীগের উন্নয়নকে কেন স্বীকৃতি দেবেন না?

আরও পড়ুন: ডিসেম্বর থেকে ডলার সঙ্কট থাকবে না: সালমান এফ রহমান

উল্লেখ্য, যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে সারাদেশের ৬৩৪ জন ঠোঁট কাটা, তালুকাটা ও শরীরের বিভিন্ন অংশে পোড়া রোগীদের বিনা মূল্যে নেদারল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে প্লাস্টিক সার্জারি কার্যক্রম চালাচ্ছেন। যা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে  চার ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।


একাত্তর/এসি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল করেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল। পরে স্থানীয় ছাত্রলীগ তাদের ধাওয়া করে।মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সমাজের অসহায়, অবহেলিত, বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নসহ...
গণতন্ত্রে বিশ্বাস থাকলে বিএনপি স্থানীয় সরকারসহ সকল নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। শনিবার (৯ অক্টোবর)...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর