নির্বাচনকালীন সরকারে থাকার পরিবেশ রাখছে না বিএনপি: কাদের

আপডেট : ০৭ মে ২০২৩, ০৩:৪৪ পিএম

নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানোর পরিবেশও দলটি রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনা সংবিধান অনুযায়ী সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। 

রাজধানীর ভবনে সেতু কর্তৃপক্ষের পর্ষদ সভা শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপি দুই মেরুতে রয়েছে। নির্বাচনকালীন সরকারে বিএনপিকে আমন্ত্রণ জানানো হবে কি না, সে পরিবেশও দলটি রাখতে পাচ্ছে না।’ 

এসময় তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে তিনি বলেন, যে কোনো সিদ্ধান্ত সংবিধানের ভেতর থেকেই নিতে হবে। 

ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিদেশি কোন মহলের থেকে কোন চাপ নেই। বন্ধু দেশ হিসেবে সবাই নিরপেক্ষ নির্বাচন চাচ্ছে। 

তিনি বলেন, বিএনপি পক্ষপাতদুষ্ট তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা তাদের নির্বাচনে জয়ের গ্যারান্টি দেবে। 

বিএনপির নেতারা বলে আসছেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। 

তবে বিএনপির ওই দাবি মানা যে সম্ভব না তা পরিস্কার করে দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন,  ‘এমন সরকার আমরা চাই না। উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। নতুন করে তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত করার উদ্যোগ সম্ভব নয়।

‘পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। অন্য গণতান্ত্রিক দেশের মতোই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সরকার শুধু রুটিন কাজ করবে। নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে।’

আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় বিশ্বনেতারা

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, নিরপেক্ষতা বলতে বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি দেয়া। 

’নির্বাচন কমিশন নিরপেক্ষ। নিরপেক্ষতার সর্বোচ্চ চেষ্টা বর্তমান নির্বাচন কমিশনের আছে।’

তবে নির্বাচনে আসাটা বিএনপির গণতান্ত্রিক অধিকার বলেও মনে করিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 


একাত্তর/আরবি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর