গুপ্তহত্যার চক্রান্তে বিএনপি, সতর্ক থাকুন: কাদের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:০৪ পিএম

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির এবার গুপ্তহত্যার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘গত ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করেছিল তারা, স্বাভাবিক আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নাশকতার দিকে গেছে। এখনও আমরা খবর পাচ্ছি, লন্ডন থেকে বার্তা দেওয়া হয়েছে যে, গুপ্ত হত্যার দিকে তারা যাবে। এ নির্বাচনকে ঘিরে হয়তো দেখা যাবে কোনো গুরুত্বপূর্ণ নেতা বা প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত তাদের আছে।’  

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে এই মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসন্ন ভোট বর্জন করে নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি।

হরতাল-অবরোধসহ অসহযোগ চালিয়ে যাচ্ছে দলটি। আর এসব কর্মসূচির মধ্যে গত দুইমাসে বাস, ট্রেনসহ প্রায় ৩০০ যানবাহনে আগুন দেয়া হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন জায়গায় নিরীহ মানুষের প্রাণহানিও ঘটছে।  

ওবায়দুল কাদের, খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে তারা আগাচ্ছে। সবকিছু ব্যর্থ হওয়ার পর তারা এখন লিফলেট বিতরণ করছে। এখন প্রস্তুতি নিচ্ছে আরও ভয়ংকর কোনো হামলার। গুপ্তহত্যার পথে তারা যাচ্ছে আমরা সেই খবর পাচ্ছি।

তিনি বলেন, নির্বাচনকে ব্যর্থ হতে দেয়া হবে না, নির্বাচন হবে। মানুষ ভোট দেয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা থেকেই বোঝা যাচ্ছে।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বাঁচাতে নির্বাচনে অংশগ্রহণ ও বিজয়ের কোনো বিকল্প নেই বলেও বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।  তিনি বলেন, ভোটার উপস্থিতি নিয়ে বিএনপি লিফলেট বিতরণ করে যে অপপ্রচার করছে, নির্বাচনের দিন সেটা ব্যর্থ প্রমাণিত হবে।

নির্বাচনের পরে বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ আছে কিনা তা ভেবে দেখা হবে বলেও মন্তব্য করেন কাদের।

এদিকে বড় বড় দেশগুলো বিশ্ব সংকট সৃষ্টি করায় বাংলাদেশের মতো দেশগুলোতে তার প্রভাব পড়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এখনকার মতো নির্বাচনের পরেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ একটি চ্যালেঞ্জ। এ ব্যাপারে ইশতেহারে বলা আছে। এ কারণেই দ্রব্যমূল্য নিয়ে উদ্বেগ আছে, সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। 

আরবি
মিরপুরের রাড্ডা হাসপাতাল ও গত রাতের হামলা-লুটপাটের ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
আমরা বিরোধী দলে বসার পরে এ পর্যন্ত সরকারকে বিভিন্ন সময়ে, বিভিন্ন সংকট মোকাবিলায় অন্তত ৩৮টি প্রস্তাবনা দিয়েছি। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্যই ওই প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে।
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর