বাংলাদেশের স্বার্থ পরিপন্থি কাজ ভারত করবে না, বিশ্বাস বিএনপির

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের স্বার্থ পরিপন্থি কোনো কাজ ভারত তাদের দেশের মাটিতে করতে দেবে না বলে বিএনপি বিশ্বাস করে।  

সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দীর্ঘ এক যুগ পর দেশে ফেরা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। 

ডা. জাহিদ বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র ও জনমত তৈরির চেষ্টা করেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার, গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। 

তিনি আরও বলেন, সংখ্যানুপাতিক নয়, সংবিধানের প্রচলিত নিয়ম অনুযায়ী  নির্বাচন হবে। এ বিষয়ে ব্যক্তি মত চাপিয়ে দেওয়ার কোন সুযোগ নেই। এসময় দ্রুত নির্বাচনের দাবিও জানান বিএনপির এই নেতা। 

এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন, দূর থেকে আওয়ামী লীগের লোকজন মাঠে নামতে চাইলেও তার কোনো বাস্তব ভিত্তি নেই। 

এসময় আগামীর রাষ্ট্র গঠনে প্রবাসীরা ভূমিকা রাখবে জানিয়ে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ জানান, খুব শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

একাত্তর/এসি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর