বাজার সিন্ডিকেটকে ডেভিল হান্টের আওয়তায় আনার দাবি এবি পার্টির

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০১:১২ পিএম

রোজায় বাজার সিন্ডিকেটকে কঠোরভাবে দমনের আহবান জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, প্রয়োজনে বাজার সি‌ন্ডি‌কেট‌কে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় আনতে হবে। 

শনিবার (১ মার্চ) সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

এসময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ রমজানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। 

সাংবাদিক সম্মেলনে রমজান মাস‌কে সরকারের জন্য বড় পরীক্ষা মন্তব্য করে এবি পা‌র্টির নেতা বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে তা‌দের মদদদাতা‌দের খুঁজে বের করতে হবে। এসময় যানজট নিয়ন্ত্রণের আহবান জানিয়ে আগের যে কোনো রমজানের তুলনায় ভালো সময়ের প্রত্যাশা করেন তিনি। 

একাত্তর/এসি
গণঅভ্যুত্থানের সব দলকে নিয়ে জাতীয় সংসদ করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর।
আওয়ামী-হাসিনার আমলের নৃশংস গুম-খুনের কথা মানুষ ভুলে যাবে যদি একই রকম খুন এবং পাশবিক আচরণ সংগঠিত হতে থাকে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
শুধু নির্বাচনের জন্য ২৪ এর গণঅভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রাজস্বখাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দীর্ঘ বিশ দিন যাবত লাগাতার অবস্থান কর্মসূচি পালনকারী তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন,...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর