ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি: রিজভী

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম

ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধিত দলগুলোর প্রতি বছর জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আর্থিক লেনদেনের প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

রীতি অনুযায়ী রোববার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেয়। ২০২৪ এ দলটির আয় ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা ও ব্যয় ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।

এরপর সাংবাদিকদের রিজভী বলেন, যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিলো তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে।

ভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের ইসিতে নিয়োগ দিয়ে কারচুপির নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে, এমনটাই প্রত্যাশা করে বিএনপি।

একাত্তর/আরএ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ও নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনকে কেন্দ্র করে চলা দেশব্যাপী আলোচনার কঠোর সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি...
শত শত মানুষ হত্যার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং জনগণ তাকে উৎসবমুখর পরিবেশে বরণ করে নেবে—এমন ধারণা শুধুই একটি ‘দিবাস্বপ্ন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব...
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত এক নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমিটি পুনর্গঠিত করলো বিএনপি।
প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা এ...
ম্যাচ শুরুর আগে বুক চিতিয়ে অধিনায়ক হামজা চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, সাফে আমরাই ফেবারিট! সেই হুংকার যে কোনো ফাঁকা বুলি ছিল না, সবুজ ঘাসের গালিচায় দুর্দান্ত ফুটবল খেলে তার ষোলোআনা প্রমাণ দিল বাংলাদেশ...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর