বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল করছে একটি গোষ্ঠী: তারেক রহমান

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৭:৪৩ পিএম

পতিত আওয়ামী লীগের মতই নতুন করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় ঠেকাতে অপকৌশল করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আইইবি মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে 'জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত আওয়ামী লীগের মতই নতুন করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় ঠেকাতে অপকৌশল করছে।  

বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ ও ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার পথ যারা সুগম করছে এসময় তাদের সতর্ক করেন তিনি।  

বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ যেন কেউ রুদ্ধ না করে বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান।   

পাশাপাশি ধর্মীয় পরিচয়কে পুঁজি করে কেউ যাতে রাজনীতি করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, দল-মত, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। এখানে বিভেদের কোনো সুযোগ নেই।

স্বৈরাচার পতনের পর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যে প্রক্রিয়া চলছে সেটিকে বাধাগ্রস্ত না করারও আহ্বান জানান তিনি।  

যারা নানা ধরনের শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছে তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন যৌক্তিক নয়।

আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন প্রত্যাশা করেন বিএনপির এই শীর্ষ নেতা৷ 

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর