তওবা করে এলেও বিএনপিতে অপরাধীর ঠাঁই হবে না: বুলু

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে গঠনতন্ত্র ও ঘোষণাপত্র দিয়েছেন সে অনুসারে যারা অপরাধের সঙ্গে জড়িত ও বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে অপকর্ম করেছে তারা তওবা করে বিএনপিতে এলেও তাদের ঠাঁই হবে না।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চৌমুহনী পাবলিক হল চত্বরে পৌরসভার এক থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।

এসময় জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে দলটি ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে এবং পাকিস্তানি হানাদারে সঙ্গে হাত মিলিয়ে বাঙালিদের হত্যা করেছে, মা-বোনদের গনিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে তারাই এখন আবার পিআর নামক একটি শব্দ এনে দেশকে অস্থিতিশীল করতে চায়। দেশের অর্থনীতিকে বিপদের মুখোমুখি করতে চায়। তারা একেক সময় এক একটি নিয়ে হাজির হন। ১৯৯৬ সালে জামায়াত যদি বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতো তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারতো না।

বরকত উল্লাহ বুলু দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশের রাজনীতি নিয়ে সজাগ থাকতে হবে। কারণ ভূ-রাজনীতির বিশ্বের দুটি মোড়ল দেশ আমাদের প্রতিবেশী, সুপার পাওয়ার। তারা আজ আমার দেশের রাজনীতি নিয়ে নাক গলাচ্ছে। বিশ্ব রাজনীতির চোখ পড়েছে বাংলাদেশের ওপর। যেমন ঈগল পাখি থাবা দেয়, তারাও তেমনি থাবা দেয়ার চেষ্টা করছে। আর এর সঙ্গে জোগান দিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল। তারা দেশকে ইরাক, সিরিয়া ও আফগান বানানোর চেষ্টা করছে।

চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলুর সহধর্মিণী ও বিএনপি নেত্রী শামীমা বরকত লাকী, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আযাদ, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু নিজে বিএনপির সদস্য ফরম পূরণ করে দলের সদস্য পদ নবায়ন করেন এবং ৯টি ওয়ার্ডে দলের সদস্য ফরম বিতরণ করেন।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর