নানাবাড়িতে ভোট চাইলেন তারেক রহমান, লিচু ও চাল রপ্তানির প্রতিশ্রুতি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

দীর্ঘ বছর পর নানাবাড়ি দিনাজপুরে পা রেখে এক আবেগঘন পরিবেশে নির্বাচনী জনসভা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুরে আয়োজিত এই জনসভায় তিনি নিজেকে এই মাটির সন্তান হিসেবে পরিচয় দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

আবেগ ও সম্পর্কের টান জনসভার শুরুতে কিছুটা রসিকতা করে তারেক রহমান বলেন, বহু বছর পর নানাবাড়ি এসেছি। দিনাজপুরের মানুষের প্রথম ফসল ধান, আর ধানের শীষ আমাদের প্রতীক। আমি আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি।

তিনি স্মরণ করিয়ে দেন, এই এলাকার সন্তান বেগম খালেদা জিয়াই এ দেশের মা-বোনদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। কৃষি ও অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা দিনাজপুরকে কৃষিপ্রধান অঞ্চল হিসেবে উল্লেখ করে তারেক রহমান তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরেন।

লিচু ও চাল রপ্তানি: দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচু এবং সুগন্ধি কাটারিভোগ চাল বিশ্বের বাজারে রপ্তানি করার জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা গ্রহণ করবে বিএনপি সরকার।

কৃষিভিত্তিক শিল্প: এই অঞ্চলে কৃষির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন শিল্পকারখানা গড়ে তোলা হবে যাতে স্থানীয়ভাবে কর্মসংস্থান তৈরি হয়।

তরুণ ও নারী উন্নয়ন: তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং মা-বোনদের অর্থনৈতিক স্বাবলম্বিতার জন্য ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

জনগণের অধিকার আদায়ের আন্দোলনে গত ১৬ বছরে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি আমাদের অধিকার ফিরে পাওয়ার নতুন সুযোগ এসেছে। তবে একটি গোষ্ঠী জনগণের এই অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হলেও তিনি যেমন দেশ ছেড়ে যাননি, নেতা-কর্মীদেরও তেমনি অটল থেকে লক্ষ্য অর্জন করতে হবে।

নীলফামারীর মতো দিনাজপুরের জনসভাতেও তিনি ধর্মীয় ইমাম ও ধর্মগুরুদের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খতিব এবং অন্য ধর্মের ধর্মগুরুরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে যান। অথচ অনেকে মানবেতর জীবনযাপন করেন। বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য সম্মানীর ব্যবস্থা করা হবে।

জনসভায় তারেক রহমান দিনাজপুরের বিভিন্ন আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ভোটারদের উদ্দেশে বলেন, আমরা রাজনৈতিক দল হিসেবে আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি। এখন ধানের শীষকে বিজয়ী করে এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিন।

এআরএস
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর