শ্রমিকের সন্তানও দেশের প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যোগ্যতা থাকলে একজন সাধারণ শ্রমিকের সন্তানও একদিন এ দেশের প্রধানমন্ত্রী হবে, এমন এক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায় জামায়াত। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

নিজেকে ‘চায়ের রাজধানী’ মৌলভীবাজারের সন্তান হিসেবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, চা শ্রমিকদের অবহেলা করা মানে নিজেকেই ভুলে যাওয়া। আমাদের সরকার চাবাগান শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবে। মেধাবী শ্রমিক সন্তানদের দায়িত্ব নেবে রাষ্ট্র, যাতে তারা দেশের সর্বোচ্চ নেতৃত্বে পৌঁছাতে পারে। আমরা ‘রাজার ছেলে রাজা হবে’- এই প্রথা ভেঙে দিতে চাই।

প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ ও ওসমানী বিমানবন্দর সিলেটের প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে তিনি ঘোষণা দেন, জামায়াত ক্ষমতায় গেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ মানে উন্নীত করা হবে এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু করা হবে।

এছাড়া প্রবাসে কোনো শ্রমিক মারা গেলে রাষ্ট্রীয় উদ্যোগে তার মরদেহ দেশে আনা এবং ওই পরিবারের দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

তৃণমূলের এই বিশাল সমাবেশে জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারির ভোট হবে ২০২৪-এর বিপ্লবীদের আকাঙ্ক্ষার প্রতিফলন। আবু সাঈদ থেকে ওসমান হাদিদের রক্তে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তা রক্ষার ভোট এটি। এই ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ আমরা পাবো।

তিনি আরও যোগ করেন, ৫ আগস্টের আগে কথা বলার সুযোগ ছিল না, যুবকরাই সেই পথ তৈরি করে দিয়েছে। তাই দেশ পরিচালনার ভার তিনি যুবকদের হাতেই তুলে দেওয়ার পক্ষপাতী।

কুলাউড়া আসন থেকে ডা. শফিকুর রহমানকে নির্বাচন করার অনুরোধ জানানো হলেও দলীয় সিদ্ধান্তের কারণে তিনি দাঁড়াতে পারেননি। এ প্রসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, এখানে ১১ দলীয় জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন আপনাদের এমপি। আর আমি থাকবো তাঁর পাশে ‘ছায়া এমপি’ হিসেবে। অর্থাৎ কুলাউড়াবাসী এক সাথে দুজন এমপির সেবা পাবেন।

বৈষম্যহীন সমাজ গড়ার শপথ সম্পদের সুষম বণ্টনের ওপর জোর দিয়ে তিনি বলেন, এক শ্রেণি সম্পদের পাহাড় গড়বে আর অন্য শ্রেণি অনাহারে থাকবে, এমন বাংলাদেশ আর হতে দেওয়া হবে না। পাহাড়ি, সমতল ও নিম্নাঞ্চলের সব মানুষের অধিকার সমান হবে। চুরি ও চাঁদাবাজি বন্ধ করে সেই অর্থ দিয়ে জনকল্যাণমূলক কাজ করার অঙ্গীকার করেন তিনি।

জেলা জামায়াতের আমির ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী ‘দাঁড়িপাল্লা’ ও ‘হ্যাঁ’ ভোটের স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

এআরএস
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
দেশবাসীকে দেয়া ওয়াদা অস্বীকার করে সরকার উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 
বর্তমান সরকারের অদক্ষতা ও ব্যর্থতার কারণে দেশে তীব্র অর্থনৈতিক ও আইনশৃঙ্খলা সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন,...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর