নেতৃত্ব পেয়েই অ্যান্ডারসন ও ব্রডকে দলে ফেরালেন স্টোকস

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১০:০৭ পিএম

অ্যাশেজে দল হিসেবে ব্যর্থ হওয়ার পরই স্কোয়াড থেকে জায়গা হারান জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। তবে নেতৃত্ব পেয়েই ইংল্যান্ডের অন্যতম সফল এই দুই পেসারকে দলে ফেরাচ্ছেন অধিনায়ক বেন স্টোকস। নতুন অধিনায়কের সঙ্গে সায় দিয়েছেন ব্যবস্থাপনা পরিচালকও রব কিও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ হারের পর দলকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যার শুরুটা হয়েছিল সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে ছাড়াই ক্যারিবীয় সফরে গিয়েছিল ইংল্যান্ড। 

ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না অ্যান্ডারসন। জায়গা পাননি আরেক পেসার ব্রডও। ডানহাতি দুই পেসারকে বাদ দেয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল ইসিবিকে। কদিন আগে অ্যান্ডারসন জানিয়েছিলেন, ঠিক কি কারণে দল থেকে বাদ পড়েছেন সেটা জানেন না তিনি। 

বাদ দেয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রডও। তবে ইংল্যান্ডের দায়িত্ব নিয়েই তাদেরকে ফেরানোর আশ্বাস দিয়েছেন স্টোকস। এদিকে ব্রড ও অ্যান্ডারসনের সঙ্গে ফোনে কথা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে তাদেরকে নির্বাচনের জন্য বিবেচনায় রাখা হয়েছে বলে জানান ইসিবির ব্যবস্থাপনা পরিচালক।

এ প্রসঙ্গে রব কি বলেন, এই দায়িত্বে আমার নাম (আনুষ্ঠানিকভাবে) ঘোষণার আগেই আমি জিমি ও ব্রডিকে ফোন করে বলেছি- এই গ্রীষ্মের প্রথম টেস্টের দল নির্বাচনে তোমাদের নাম বিবেচিত হবে।’ তবে আমি তো ব্যবস্থাপনা পরিচালক। ওরা জানতে চেয়েছিল, অধিনায়কের ভাবনাও একইরকম কিনা।

এদিকে নেতৃত্ব পাওয়ার পর বেন স্টোকস প্রথমেই জানিয়েছিলেন- জিমি ও ব্রডি দলে ফিরে আসছে এবং আমি তাতে সায় দিয়েছি। আমাদের কারও দ্বিমত থাকলে হয়তো ভিন্ন কিছু হতো। তবে সেটা নিয়ে কোনো বিতর্কই হয়নি।


একাত্তর/এসএ

মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর