বিশ্ব ইয়োগা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ

আপডেট : ০৫ জুন ২০২২, ১১:১৮ পিএম

বিশ্ব ইয়োগা চ্যাম্পিয়নশিপ ২০২১-এ স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ নিজামউদ্দিন। যিনি সালদিন যোগী নামে পরিচিত। সম্প্রতি প্রতিযোগিতাটি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতায় ৪১টি দেশের অংশগ্রহণকারীরা প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতাটি আয়োজন করে আন্তর্জাতিক ইয়োগা অলিম্পিক কমিটি এবং আন্তর্জাতিক ইয়োগা ফেডারেশন। এই আসরের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল: বিশ্ব শান্তি ও ঐক্যের লক্ষে ইয়োগা গেমস।

স্বর্ণপদক জেতা সালদিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সালদিন যুক্তরাষ্ট্রের ইয়োগা অ্যালায়েন্সের সাথে যুক্ত এবং তিনি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত একজন ইয়োগা শিক্ষক।

image


আরও পড়ুন: অনুশীলনে নেমে ব্রাজিলের দুই ফুটবলারের সংঘর্ষ

এর আগে ২০১৮ সালে দ্বিতীয় দক্ষিণ এশিয়া ইয়োগা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন। এর ফলে এই খেলাটিতে আন্তর্জাতিক পদক পাওয়া প্রথম খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। এবার ছাড়িয়ে গেছেন সেই সাফল্যকেও।


একাত্তর/আরএ

আরেকটি স্বর্ণের খবর দিলেন বাংলাদেশের আরচাররা। এশিয়া কাপ আর্চারির ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং স্টেজ ওয়ানে রিকার্ভ মিশ্র ইভেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে এ স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। শনিবার (১৯ মার্চ)...
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর