সাফজয়ী সব নারী ফুটবলারকে ঘর দেবে সরকার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৯ এএম

প্রধানমন্ত্রীর নির্দেশে সাফজয়ী সকল নারী ফুটবলারদের সরকারের পক্ষ থেকে নতুন ঘর দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের টেবিল টেনিস ফাইনাল খেলা ও পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

একইসাথে প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরে নারী ফুটবলারদের লাগেজ থেকে যদি টাকা পয়সা চুরি হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। এ ধরেনর ঘটনা কাম্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।

তিনি আরো বলেন, নারী ফুটবলারদের ঘর তৈরিসহ তাদের আরো যেসব সমস্যা আছে সেগুলো দেখা হবে। প্রধানমন্ত্রী দেশের বাইরে থেকেও নির্দেশনা দিয়েছেন।

আরও পড়ুন: রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর পাঁচ আহবান

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।


একাত্তর/আরএ

প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা)’ চূড়ান্ত পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সব শঙ্কা কাটিয়ে পিএসজির জার্সিতে নতুন মৌসুমে খেলেছেন কিলিয়ান এমবাপে। পেয়েছেন গোলও। তবে দলবদলের খবরে নতুন মোড় নিয়েছে পিএসজি-এমবাপে নাটক। উপযুক্ত দাম দিলে নাকি যে কারো কাছেই এমবাপেকে ছেড়ে দিবে...
উত্তর আমেরিকার লিগস কাপে ন্যাশভিল এসসিকে হারিয়ে ঘরে শিরোপা তুললো মেসির ইন্টার মিয়ামি। ইতিহাসে প্রথমবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ পেলো ফুটবল ক্লাবটি। টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে আর্জেন্টাইন...
লিগস কাপের সেমিফাইনালে ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচেও গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।বাংলাদেশ সময় বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের সুবারু পার্কে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর