এবার স্বর্গে ম্যারাডোনার সঙ্গে ফুটবল খেলবেন পেলে!

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১১:০৭ পিএম

একদিন স্বর্গে একসাথে ফুটবল খেলবো। ম্যারাডোনার মৃত্যুর পর মন্তব্য করেছিলেন পেলে আজ নিজেই চলে গেলেন। সর্বকালের সেরা ফুটবলার কে? ম্যারাডোনা নাকি পেলে? ভক্তদের মাঝে তাদের নিয়ে তর্ক-বিতর্ক এখনো চলে। 

কিন্তু এই দুই কিংবদন্তীর মাঝে শ্রেষ্ঠত্ব নিয়ে ছিল না কোনো লড়াই। লাতিন আমেরিকার দুই মহা নায়ক নিজেদের আলাদা করেছিলেন অনন্য গুনে, মহিমায়, শ্রেষ্ঠত্বে, আভিজাত্যে। 

যেতে নাহি দিবো হায়, তবুও তো যেতে দিতে হয়, তবুও চলে যায়, এই সত্যের কাছে হার মেনেই চির বিদায় নিয়েছেন ফুটবল কিংবদন্তী পেলে। 

ছবিগুলো আবেগে ভাসায়, ভালোবাসার জন্ম দেয়। মুগ্ধ করে প্রতিটি ক্ষণ, মুহূর্ত। শিল্পীর তুলির আঁচড়ে ক্যানভাসে আঁকা সেই চরিত্রটি শেষ যাত্রায়।

পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। ফুটবল আকাশের নক্ষত্র ঝরে পড়েছে, পেলের পায়ের চিহ্ন আর কখনোই পড়বে না মাঠে। 

image


এই তো সেদিন ম্যারাডোনার মৃত্যুর পরে পেলে বলেছিলেন ‘একদিন আমরা নিশ্চয়ই একসাথে ফুটবল খেলবো, ঐ দূর আকাশে’। ৭৬৪ দিন পরে ফুটবলের কালো মানিকও পৃথিবী ছাড়লেন।

ফুটবলের সবচেয়ে বড় নক্ষত্রকে নিজেদের মধ্যে পেয়ে দূর আকাশে হয়তো আনন্দের বন্যা বইছে, হয়তো তাকে স্বাগত জানাতে ফুটবল হাতে মাঠে নেমে গেছেন ম্যারাডোনা, কিন্তু মুদ্রার উল্টো পিঠে পৃথিভীর ফুটবলপ্রেমীদের মধ্যে নেমে এসেছে শোকের কালো ছায়া।

সর্বকালের সেরা ফুটবলার কে? ম্যারাডোনা নাকি পেলের ? ভক্তদের মাঝে তাদের নিয়ে আলোচনা, তর্ক-বিতর্ক এখনো চলে। 

ঊনবিংশ শতাব্দীর ফুটবল মানেই পেলে আর ম্যারাডোনা। তাদের আগে-পারে অনেকেই বিশ্বকে তাক লাগিয়েছেন, ভক্তদের হৃদয় জয় করে নিয়েছেন। কিন্তু লাতিন আমেরিকার এই দুই মহা নায়ক নিজেদের আলাদা করেছেন অনন্য গুণে, মহিমায়, শ্রেষ্ঠত্বে, আভিজাত্যে।

প্রায় সময় ম্যারাডোনা নিজেকে সর্বকালের সেরা বললেও, একাধিকবার এটাও বলেছেন পেলে সর্বকালের সেরা। তার ভাষায়,ম্যারাডোনা হচ্ছে ম্যারাডোনা, আর পেলে ছিলেন সর্বশ্রেষ্ঠ। 

image


ম্যারাডোনা আরও বলেছিলেন, আমি একজন সাধারণ খেলোয়াড়। আমি পেলেকে অনুকরণ করার চেষ্টা করি না, সবাই জানে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ।

ম্যারাডোনার চিরকালের আক্ষেপ ছিল, পেলের থেকে একটি পাস না পাওয়ার! একই জার্সিতে না খেলার! 

এক টিভি শোতে সেই আক্ষেপের কথা বলে ম্যারাডোনা পেলের হাতে বল তুলে দিয়েছিলেন। সেই বল নিয়ে দুজনের হেডে হেডে ঠোকাঠুকির চিত্র হার মানায় মোনালিসার চিত্রকর্মকেও! 

আরও পড়ুন: সান্তোসের মাঠে পেলের শেষকৃত্য হবে দু’দিনব্যাপী

দুজনের চার হাত এক করে একে অপরের আলিঙ্গনের দৃশ বলে দেয়, ফুটবল শুধুমাত্র কোনও খেলা নয়, এটা জীবনও। 

পেলের মতো কিংবদন্তিদের শুধু দৈহিক মৃত্যু হয় কিন্তু পেলে বেঁচে থাকবেন তাঁর ফুটবলীয় রেকর্ডে, পেলে বেঁচে থাকবেন নেইমার-ভিনিসিয়াসদের মাঝে।

পেলে বেঁচে থাকবেন দর্শক-সমর্থকদের হৃদয়ে। পেলে বেঁচে থাকবেন ফুটবল পায়ে দৌড়ানো ছোট্ট শিশুর স্বপ্নে, হাজারো কিশোরের বিশ্বাসে। 


একাত্তর/এসি

একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর