বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের পৃষ্ঠপোষক ‘এক্স সিরামিকস’

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০১:০২ পিএম

দেশের ক্রিকেটে সবচেয়ে আকর্ষনীয় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স দলের পৃষ্ঠপোষক হিসেবে আত্মপ্রকাশ করলো ‘এক্স-সিরামিকস’।

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিলেটের মালিকানা প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টসের চেয়ারম্যান সারোয়ার চৌধুরী ও এক্স ইনডেক্স কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার।

চুক্তি অনুযায়ী, আগামী তিন বছরের জন্য সিলেট স্ট্রাইকার্স দলের টাইটেল স্পন্সর থাকবে এক্স সিরামিকস। বিপিএলে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান টাইটেল স্পন্সর হিসেবে তিন বছরের জন্য চুক্তি করলো। সিলেট স্ট্রাইকার্সের একজন পরিচালক মাহিন মাজহার।

ক্রিকেটে পৃষ্ঠপোষকতা প্রসঙ্গে এক্স ইনডেক্স কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মাহিন মাজহার বলেন, যেকোন খেলায় ব্যবস্থাপনা ও মনস্তাত্বিক শক্তি জরুরী এবং মাশরাফি বিন মোর্তজার মত তারকার সেই সক্ষমতা আছে যে কোন ফলাফল নিয়ে আসার। সেজন্যই আমরা সিলেট স্ট্রাইকার্সের পক্ষে।

ফ্রাঞ্চাইজিটির কর্ণধার সারোয়ার চৌধুরী বলেন, সিলেট স্ট্রাইকার্স  এগিয়ে নিতে আমাদের আহবানে এক্স-ইনডেক্স কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক একজন ক্রিকেটপ্রেমী হিসেবে শুরুতেই সাড়া দিয়েছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট স্ট্রাইকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল ইবনে ইউসুফ এবং ম্যানেজার নাফিস ইকবাল। 

গত বছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিপিএলের ফ্রাঞ্চাইজি ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


একাত্তর/এআর

বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিলো চট্টগ্রাম কিংস। সোমবার আসরে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম ৩০ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে।
বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে শিরোপা রেস থেকে ছিটকে গেল মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে বরিশালের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্স।
সিলেট পর্বে একদিন বিরতির পর আবার ছড়াবে ছক্কা-চারের উত্তাপ। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সন্ধ্যা সাড়ে ছয়টায়...
গ্রুপ পর্বে দারুণ খেলা সিলেট স্ট্রাইকার্স ফাইনালে যাওয়ার ম্যাচেও দারুণ খেলেছে। তবে মাঝে ম্যাচের লাগাম হাতছাড়া হয়ে গিয়েছিল মাশরাফিদের। ম্যাচ সহজ করে ফেলেছিল সোহানের রংপুর রাইডার্স। তরুণ তানজিম...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর