মেসি, নেইমার এবং এমবাপের ছুটির দিনে পিএসজির কষ্টার্জিত জয়

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৩:২১ পিএম

গতকাল ফ্রেঞ্চ কাপে শাতোরুর বিপক্ষে মাঠে নেমেছিল প্যারিস সেইন্ট জার্মেই। আক্রমণভাগের তিন তারকাকে ছাড়াই খেলতে নামা সেই ম্যাচে, ফ্রেঞ্চ লিগের তৃতীয় স্তরের দলটির সাথে, ৩-১ ব্যবধানে জয়ের দেখা পেয়ে ‘রাউন্ড অব ৩২’–এ উঠে পিএসজি।

বিশ্বকাপের পর এখনও কোনো ম্যাচ খেলতে নামেননি মেসি। ফ্রেঞ্চ লিগের তৃতীয় স্তরের দল হওয়ায়, দলের তারকা ফুটবলারদের দেখা যাবে না সেটা আগে থেকেই অনুমেয় ছিলো। ফলে ছুটি কাটিয়ে প্যারিসে ফেরা মেসির পাশাপাশি এদিন বিশ্রামে রাখা হয়েছিলো এমবাপে এবং নেইমারকেও।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও, শাতোরুর ঘরের মাঠে জয়ের জন্য বেগ পেতে হয় ক্রিস্তফ গালতিয়েদের। তবে  তারুণ্যনির্ভর দলটি দিন শেষে জয় নিয়েই ঘরে ফিরতে পেরেছে। 

ম্যাচ শুর হওয়ার মাত্র ১৩ মিনিটেই মাথায় পিএসজির হয়ে প্রথম গোলটি করে উগো একিতিক। যদিও ম্যাচের ৩৭তম মিনিটেই শাতোরু ফরোয়ার্ড নাতানায়েল এনতোলার করা শটে সমতায় ফেরে স্বাগতিকরা। যদিও কৃতিত্বটা এখানে প্যারিসের ফুটবলার বিতশিয়াইবুর, মূলত তার পায়ে বল লাগার ফলেই বলের দিক পরিবর্তন হয়, ফলে গোলরক্ষক কেইলর নাভাসের পক্ষে বল ঠেকানো অসম্ভব হয়ে উঠে। 

ম্যাচের প্রথম অর্ধে আর কোনো গোল না হলে, ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যেতে হয় দল দু'টিকে। 

বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে পিএসজি। একের পর এক আক্রমণ চালিয়ে গেলেও, দ্বিতীয় গোলের দেখা পাওয়া হচ্ছিলো না তাদের। শাতোরুর লক্ষ্য ছিলো মূলত খেলা টাইব্রেকারে নিয়ে যাওয়া। কারন এই রাউন্ডে অতিরিক্ত সময়ের খেলা না থাকায়, নির্ধারিত মিনিটের পরেই ফলাফল নির্ধারণ হবে টাইব্রেকারে।  

কিন্ত ম্যাচের ৭৮তম মিনিটেই স্বস্তির গোলের দেখা পায় পিএসজি। কার্লোস সোলের পা থেকে আসা সেই গোলেই ব্যবধান বাড়ায় তারা। এরপর যোগ করা সময়ে পিএসজিকে তৃতীয় গোলটি এনে দেন হুয়ান বার্নাট। 

এই গোলেই ৩-১ গোলের জয়  নিয়ে ফ্রেঞ্জ লিগের 'রাউন্ড অভ ৩২'-এ পা রাখে পিএসজি।

 

একাত্তর/আরআই



ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের...
ফুটবল বিশ্বে ফের এক রোমাঞ্চকর পুনর্মিলনী! ব্রাজিলীয় সেনসেশন নেইমারের ক্লাবেই ভিড়লেন তাঁর বহু পুরনো ও প্রিয় বন্ধু ফিলিপ কুতিনহো। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেতে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস চলতি মৌসুমের...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত কারণে বাংলাদেশের মতো উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রগুলোর জন্য সৃষ্ট বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির বিষয়টি জাতিসংঘে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সঙ্কট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর