হেলমেট ছুড়ে শাস্তি পেলেন শান্ত

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:৩২ পিএম

সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল শান্তকে আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি। তাকে একটি ডি মেরিট পয়েন্ট দেওয়া হয়েছে এবং তিরস্কার করা হয়েছে। ম্যাচ রেফারি দ্রেবব্রত পাল এই শাস্তি দেন।

শান্ত তার বিরুদ্ধে আনিত অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজনে পড়েনি।

ঘটনা শনিবার (২৮ জানুয়ারি) বিপিএলে সিলেট পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের।

সিলেটের ১৭৪ রান তাড়া করে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় সিলেট। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন নাজমুল শান্ত। দারুণ ছন্দে থাকায় আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি।

তবে এদিন ব্যক্তিগত ৬০ রানে আউট হয়ে খুশি ছিলেন না শান্ত। বরং খেলা শেষ করে আসতে না পারায় মেজাজ হারিয়ে বসেন এই ক্রিকেটার। আউট হয়ে মাঠ ছাড়ার মুহূর্তে রাগ করে নিজের হেলমেট মাটিতে সজোরে ছুড়ে মারেন শান্ত, যা চোখ এড়ায়নি মাঠের আম্পায়ারদের।

আরও পড়ুন: দেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে মাশরাফির রেকর্ড

তারা ম্যাচ শেষে ম্যাচ রেফারি দেবব্রত পালের কাছে অভিযোগ করেন। বিসিবির কোড অব কন্ডাক্টের ২.২ ধারার নিয়ম ভঙ্গ করায় এই ক্রিকেটারকে শাস্তি দেয়া হয়।

বিসিবির কোড অব কন্ডাক্টে আছে, ইচ্ছাকৃত কেউ ক্রিকেটীয় উপকরণের ক্ষতিসাধন করলে তার শাস্তি হবে।


একাত্তর/আরএ

বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিলো চট্টগ্রাম কিংস। সোমবার আসরে নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম ৩০ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্সকে।
শ্রীলঙ্কার বিপক্ষে মিডিল অর্ডারে স্পেশাল ব্যাক-আপ প্ল্যান নিয়ে টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। সাকিব না থাকলেও স্পিন অপশন যথেষ্ট শক্তিশালী, বলছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত।
বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে শিরোপা রেস থেকে ছিটকে গেল মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে বরিশালের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম এবং কাইল মায়ার্স।
সিলেট পর্বে একদিন বিরতির পর আবার ছড়াবে ছক্কা-চারের উত্তাপ। সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সন্ধ্যা সাড়ে ছয়টায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর