ভ্লাহোভিচকে দলে ভেড়াতে রিয়াল-চেলসির ‘লড়াই’

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০২:৫১ পিএম

পিএসজি তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে আলোচনার মধ্যেই এবার দুসান ভ্লাহোভিচকে নিয়ে চেলসির সাথে লড়াইয়ে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন জুভেন্টাসের সার্বিয়ান তারকা এই ফুটবলার।

অপরদিকে গোল মেশিন খ্যাত ফরাসি তারকাকে এমবাপেকে নিয়ে পিএসজিতে অব্যাহত রয়েছে নানান সমীকরণ। তিনি কোথায় যাচ্ছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

ভ্লাহোভিচ’র জন্য ক’দিন আগেই ৮০ মিলিয়ন ইউরো প্রস্তুাব করেছিল চেলসি। তাকে নিয়ে রিয়াল মাদ্রিদেরও আগ্রহের কমতি নেই।

গোল ডট কমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যদি কোন কারণে এমবাপে রিয়ালে যোগ না দেন- তবে তাদের পছন্দের তালিকায় উপরের সারিতে থাকবেন দুসান ভ্লাহোভিচ।

চেলসিও চেষ্টা অব্যাহত রেখেছে। তারা কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে পিএসজির মালিক নাসের আল খেলাইফির সঙ্গে বৈঠকসহ নানান শর্ত মানতে রাজি হয়েছে। ভ্লাহোভিচকেও দেওয়া হয়েছে মোটা অংকের অফার।

রিয়াল মাদ্রিদ করিম বেনজেমাকে হারানোর ধাক্কা কিছুটা পুষিয়ে উঠতে দলে চাইছে ভ্লাহোভিচকে।

তবে, সমীকরণে কিছুটা এগিয়ে রয়েছে চেলসি। কারণ জুভেন্টাস চেলসির রোমেলু লুকাকুকে তাদের দলে আনতে চেষ্টা করছে।

ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ক্লাব আপাতত ফুটবলের কোনো ধরনের ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) ফিন্যাসিন্সয়াল ফেয়ার প্লের (এফএফপি) আইন ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।


একাত্তর/পিএজে/কেএসএইচ/আরএ

মাত্র এক সপ্তাহ আগেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কাউকেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখা যাচ্ছিল না, তবে গত সাত দিনে ফুটবলের চিত্রপট সম্পূর্ণ বদলে গিয়ে যেন এক মহা ড্রামার রূপ নিয়েছে! একপক্ষে রিয়াল মাদ্রিদের...
লা লিগার ষষ্ঠ রাউন্ডে যেন সব রোমাঞ্চ আর নাটকের ঝুলিয়ে রাখা বাঁধ ভাঙল! এলচেকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও যখন ড্রয়ের লজ্জায়...
বছর ঘুরে আবারও হাতছানি দিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে অভিজাত পুরস্কার ব্যালন ডি'অর। আর তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে কথার লড়াই! স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল খোলামেলাভাবেই বলে দিলেন এবারের ব্যালন ডি’অর...
কিলিয়ান এমবাপের বিধ্বংসী পারফরম্যান্সে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের আধিপত্য বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর