বুন্দেসলিগায় অভিষেকেই হ্যারির গোলে বায়ার্নের জয়

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ০৩:১৮ পিএম

বায়ার্ন মিউনিখের হয়ে লিগে প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন হ্যারি কেন। তার একটি গোল ও একটি অ্যাসিস্টে বিশাল জয় পেয়েছে বায়ার্ন।

শুক্রবার বুন্ডেসলিগায় ভার্ডার ব্রেমেনকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে হ্যারির বায়ার্ন মিউনিখ।

ম্যাচের ৪ মিনিটে হ্যারির এগিয়ে দেয়া বলে গোল করেন লেরয় সানে।

এরপর খেলার দ্বিতীয়ার্ধে প্রথমেই তিনবার আক্রমণ করে বায়ার্ন। ম্যাচের ৭৪ মিনিটে আলফুঁস ডেভিস বল এগিয়ে দেন হ্যারিকে। হ্যারি নিখুঁত ফিনিশিংয়ে গোলকিপারকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করেন।

শেষ ৯০ মিনিটে আরও একটি গোল করেন সানে। যোগ হওয়া ৪ মিনিটে ম্যাথিস টেল চতুর্থ গোল করে বায়ার্নকে বড় জয় এনে দেন।

image


ম্যাচের পর হ্যারি কেন বলেন,আমি একটু নার্ভাস ছিলাম, তবে বেশ রোমাঞ্চিতও ছিলাম।বায়ার্নের হয়ে এটি আমার প্রথম ম্যাচ ছিলো না। তবুও অস্থিরতা কাজ করছিলো।

গত সপ্তাহে ১০ কোটি ইউরো চুক্তিতে বায়ার্নে নাম লেখান হ্যারি কেন।বায়ার্নে যোগ দেয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই মাঠে নামেন তিনি। তবে সে ম্যাচটি সুখকর হয়নি কেনের। জার্মান সুপার কাপে আরবি লিপজিগের কাছে ৩-০ গোলে হেরে যায় বায়ার্ন।

 

একাত্তর/পিএজে/কেএসএইচ

বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ড জাতীয় দলের হয়ে এক মৌসুমে ৭৩ গোলের এক অবিশ্বাস্য কীর্তি গড়ে ২০২৫-২৬ মৌসুমকে নিজের জীবনের সেরা সময় হিসেবে অভিহিত করেছেন হ্যারি কেইন। মাঠের এই গোলবন্যার পর মর্যাদাপূর্ণ...
ভয়াবহ এই চোটে মাস ছয়েকের জন্য ফুটবল থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। আর তাকে ট্যাকেল করা সেই পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুমাকে ধুয়ে দিচ্ছেন সবাই।
ছিলেন রিয়াল মাদ্রিদের ফ্যান বয়, সময়ের সাথে গায়ে জড়ালেন সেই সাদা জার্সিটা। সুযোগ পেয়েই দলকে জিতিয়ে হিরো বনে গেলেন হোসেলু। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে বায়ার্ন মিউনিখ।
বায়ার্ন মিউনিখের জার্সিতে এই বয়সেও যেন উড়েই যাচ্ছেন হ্যারি কেইন। বুন্ডেসলিগায় মেইঞ্জকে ৮-১ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন এই ইংলিশ ফরোয়ার্ড। 
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ’র পরিবারের সদস্যগণ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
কম্বোডিয়ার রাজধানী নমপেনে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অনলাইন স্ক্যাম বা সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর