ভিলেন থেকে নায়ক হবার অপেক্ষায় সাউথগেট

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৫:৪৫ পিএম

যার হাতে ৯৬ ইউরোতেই ভেঙেছিল ইংলিশদের স্বপ্ন, এবার সেই গ্যারেথ সাউথগেটের দেখানো পথেই ইউরো জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। 

ভিলেন থেকে পুরোপুরি নায়ক হতে সাউথগেটের মাত্র বাকি একটা সিড়ি, পারবেন তো তিনি এই পথ পেরিয়ে যেতে, পারবেন কি হতে চাক দে ইন্ডিয়ার কবীর খান? 

এবারের ইউরোতে পেনাল্টি মিসের অভাবনীয় এক কাণ্ড ঘটিয়েই ভিলেন বনে গেছেন কিলিয়ান এমবাপ্পে, শেষ ষোলো থেকেই বাদ ফরাসিরা।

image


এই ঘটনা আপনাকে নিয়ে যেতেই পারে ১৯৯৬ সালে, ইউরোরর সেমিফাইনালে পেনাল্টি মিস করে ইংলিশদের কপাল পুড়িয়েছিলেন সাউথগেট; নিন্দার ঝড় উঠেছিল ব্রিটিশ তল্লাটেই। কথায় আছে একটা দুয়ার বন্ধ হলে নাকি খুলে যায় হাজার দুয়ার, অন্ধকার ঘরেই সোনা ঝরা রোদ ঠিকরে পড়ে, ভবিষ্যত ডাকে নতুনের পথে।

সাউথগেটের সেই বন্ধ হওয়া গেটটাই খুলে দিয়েছে পথ, তার হাতেই রূপকথা লিখে চলেছে হ্যারি কেইনরা; সাড়ে পাঁচ দশকের অপেক্ষা মিটিয়ে পৌঁছে গেছে ইউরোর ফাইনালে।

‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার কবীর খানের সাথেই যেনো মিশে যাচ্ছে সাউথের গল্পটা, হকিতে পেনাল্টি মিস করে ভারতকে ডোবানো কবীরই মেয়েদের কোচ হয়ে দেশকে এনে দেন বিশ্ব ট্রফি।

৯৬'র ভিলেন সাউথগেটের এবার নায়ক হবার পালা, ২৫ বছরের অপেক্ষা ঘুচিয়ে, ভেঙে ব্যর্থতার তালা সাউথগেট কী পারবেন কবীর খানের মতো শেষ হাসি হাসতে? 

ভিলেন বানিয়ে সবাই যখন সাউথগেটের পিণ্ডি চটকাতে ব্যস্ত, তখনও কিছু মানুষের ছিল বিশ্বাস, তিনি কোনো একদিন ইংলিশদের ট্রফি জেতাবেন।

তার পায়ে যা হয়নি সেই কাজই হবে নির্দেশনায়; তারাও তো এবার পথ চেয়ে আছে, আছে তিন দশকের আক্ষেপ মেটানোরর অপেক্ষায়।


একাত্তর/এসএ

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মাঠের ব্যানার বিতর্কে ফিফার তদন্তের মুখে রয়েছে আর্জেন্টিনা। কিন্তু তাতে কী আসে যায়? ফিফার শাস্তির শঙ্কা ও তদন্তের তোয়াক্কা না করে এবার আগুনে নতুন করে...
চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সাথে হাতাহাতি ও বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ার অভিযোগে আর্জেন্টিনার দুই ফুটবলার লেয়ান্দ্রো...
বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর