ব্রাজিলের আনন্দের দিনে চোখের জল ফেললো আর্জেন্টিনা

আপডেট : ২৮ জুলাই ২০২১, ০৮:৫৪ পিএম

কোপায় শিরোপা হারানোর ক্ষত এখনো শুকোয়নি ব্রাজিলের। বড়দের হাতাশাকে পাশ-কাটিয়ে ছোটরা টোকিও অলিম্পিকে এসে আলো ছড়াচ্ছেন। 

সৌদি আরবকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকেই কোয়ার্টার-ফাইনালে ঊঠেছে গতবারের স্বর্ণজয়ীরা। প্রথম ম্যাচের হ্যাটট্রিক বয় রিচার্লিশন, শেষ ম্যাচেও জোড়া গোল করেছেন।

ব্রাজিলের আনন্দের দিনেই আবারো চোখের জল ফেলতে হয়েছে আর্জেন্টিনাকে। স্পেনের সাথে ১-১ গোলে ড্র করেও গ্রুপ পর্ব থেকেই শুন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে আকাশি সাদাদের।

টোকিও খুব কাছেই বনসাইয়ের জন্য খ্যাত সাইতামা স্টেডিয়ামে ডি-গ্রুপের শেষ খেলায় সৌদি আরবের বিপক্ষে শুরু থেকে আক্রমণে ছিলো দানি আলভেসরা।

তবে খেলায় অনেকক্ষণ ১-১ সমতা থাকায় টেনশন বাড়ছিলো ব্রাজিল শিবিরে। শেষ পর্যন্ত খেলা শেষ হবার ১৪ মিনিট আগে সেই টেনশন দূর করেন রিচার্লিশন। 

আর শেষ যোগ করা সময়ে আরো একটি গোল করেন, প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করা এই তরুণ। ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেছেন কুনহা।

 

image

এই জয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে দলটির পয়েন্ট সাত। 

সমান সংখ্যক ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ আইভরি কোস্ট। এই গ্রুপ থেকে বাদ পড়েছে জার্মানি ও সৌদি আরব।

এদিকে, বুধবার সাইতামা স্টেডিয়ামে সি-গ্রুপের শেষ ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় স্পেন। জয় পেলে শেষ আটে যেত আর্জেন্টিনা। কিন্তু ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

আরও পড়ুন: টোকিও অলিম্পিকে রাশিয়া আছে, রাশিয়া নেই

মিশরের সমান চার পয়েন্ট নিয়েও গোল ব্যবধানের মারপ্যাচে কাটা পড়ে যায় আর্জেটিনার অলিম্পিক মিশন। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে উঠেছ স্পেন, রানার্সআপ মিশর।

শেষ আটে স্পেনের প্রতিপক্ষ ডি-গ্রুপের রানার্সআপ আইভরি কোস্ট। মিসর খেলবে এই গ্রুপের চ্যাম্পিয়ন ও গতবারের সোনাজয়ী ব্রাজিলের বিপক্ষে।


একাত্তর/আরবিএস  

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
রাজধানীর মিরপুরে ‘রাড্ডা’ স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ...
প্রায় সাড়ে চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনার সব প্রস্তাব টেবিলে খোলা রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সংঘাত নিরসনে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার...
মধ্যপ্রাচ্যের প্রায় সাত মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত নিরসনে এবং কৌশলগত বিশ্ব বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালী’ সচল করতে সাত দিনের একটি বিশেষ চুক্তি প্রস্তাব পেশ করেছিল ইরান। কাতারি মধ্যস্থতাকারীদের...
যশোরে ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর