অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন দিয়া সিদ্দিকী

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৩:৩৫ পিএম

অলিম্পিকে রোমান সানার পর এবার বাদ পড়লেন দিয়া সিদ্দিকী। টোকিও অলিম্পিকস আর্চারিতে নারী রিকার্ভ ইভেন্টে দিওমিনস্কায়া কারিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন এই নারী তিরন্দাজ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) জাপানের ইউমেনোশিমা ফিল্ডে বেলারুশের প্রতিযোগী কারিনা জোমিন্সকায়ার বিপক্ষে নামেন দিয়া। টানটান লড়াইয়ের পর টাইব্রেকারের লড়াইয়ে ১০-৯ ব্যবধানে হেরে যান তিনি। 

আরও পড়ুন: ব্রাজিলের আনন্দের দিনে চোখের জল ফেললো আর্জেন্টিনা

যদিও, বেলারুশের প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সেট ২৩-২২ পয়েন্টে জিতে দারুণ শুরু করেছিলেন দিয়া। পরের দুই সেটে সমান স্কোর হলে জমে ওঠে খেলা। 

তবে, চতুর্থ সেট হেরে দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন অনিশ্চিত হয় দিয়ার। শেষ রাউন্ড জিতে আবার ফিরে আসেন প্রতিদ্বন্দ্বিতায়। নির্ধারিত প্রথম ৫ সেট শেষ হয় ৫-৫ সেট পয়েন্টে। 

শেষ পর্যন্ত শ্যুট অফে ৬-৫ সেট পয়েন্টে হেরে যান বাংলাদেশের এই আর্চার। প্রতিপক্ষ ১০ স্কোর করলেও দিয়া করেন ৯।


একাত্তর/এসজে 

‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ৩৩ কর্মকর্তার মধ্যে ২৭ জনই অবৈধ’- এমন শিরোনামে প্রকাশিদ প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে সংস্থাটি।
এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।  
চলতি বছরের প্যারিস অলিম্পিক শুরু হয়েছিলো বৃষ্টি দিয়ে। কিন্তু এটি শেষ হতে হতে তাপমাত্রা বেড়ে যায়।
প্যারিস অলিম্পিকে পদক তালিকায় তুমুল লড়াই চলছিলো চীন ও যুক্তরাষ্ট্রের। তবে, সবশেষ যুক্তরাষ্ট্র মেয়েদের বাস্কেটবলের সোনা জেতায় পিছিয়ে পড়লো চীন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
পতিত স্বৈরাচার সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে দেশবিরোধী...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর পূর্ণ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর