ইনিংস এড়িয়ে অজিদের কাছে বড় হার উইন্ডিজের

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৯ পিএম

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস হার এড়ালেও ১০ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবিয়দের ১৮৮ এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ১২০ রানে অলআউটের পর নিশ্চিতভাবে তাদের তরী পৌঁছে হারের বন্দরে। তাদের প্রথম ইনিংস চারটি এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে এ পরাজয় নিশ্চিত করেন অজি পেসার হ্যাজেলউড। ২৬ রানের মামুলি লক্ষে কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় অজিরা। 

ম্যাচের দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭৯ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার তৃতীয় ব্যাট করতে নেমে ১২০ রানে শেষ হয় ক্যারিবীদের দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় ইনিংসে ৩৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন হ্যাজলউড। এর আগে প্রথম ইনিংসে ৪৪ রান খরচায় ৪ উইকেট পান তিনি। অর্থ্যাৎ দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়েছেন এই ডানহাতি অসি পেসার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২৮৩ রান তুলে অলআউট হয় অস্ট্রেলিয়া।

একাত্তর/এসি
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
হারারেতে জিম্বাবুয়ের বোলারদের ওপর তান্ডব চালিয়ে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির এক নতুন নজির গড়লেন বাঁ-হাতি ওপেনার ট্রাভিস হেড। সিরিজের দ্বিতীয়...
জাতীয় দলের হয়ে মাঠে নামার ঠিক আগেই এক অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে পড়ে ব্রাজিল শিবিরে বড়সড় ধাক্কা দিলেন চেলসির তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ইনজুরির অজুহাতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি...
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
লিওনেল মেসির বিদায়ের ঘোষণার পর পুরো আর্জেন্টিনা ফুটবলে এখন কান্নার সুরের পাশাপাশি এক বিরাট বড় প্রশ্ন উঁকি দিচ্ছে, ডিয়েগো মারাদোনা ও লিওনেল মেসির রেখে যাওয়া ফুটবল জগতের সবচেয়ে ওজনদার ও পবিত্র '১০...
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশের পতাকা হাতে দলের সদস্যদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর