ঘাম ঝরিয়ে জয়ের দেখা পেলো ব্রাজিল

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ এএম

এবারের বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে দেখে মনেই হচ্ছিলেঅ না এই দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ান দল। শেষ চার ম্যাচের মধ্যে একটি ড্রয়ের পর টানা তিন ম্যাচে হার ছিলো সঙ্গী। জিততে যেন ভুলেই গিয়েছিলো কোটি কোটি ভক্তের এই দল।

অবশেষে দক্ষিণ আমেরিকান বাছাইয়ে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল।

কুতো পেরেইরা স্টেডিয়ামে ৩০ মিনিটে একমাত্র গোলটি করেছেন রদ্রিগো। বেশ কয়েকবার পাস করার পর রদ্রিগো বলটা পেয়ে যান বক্সের বাইরে। তখন শট নিলে বল ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লাগলে তার দিক পরিবর্তিত হয়ে জড়ায় জালে।

জয়ের ধারায় ফিরে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়েছে ব্রাজিল। ছয় নম্বর থেকে এখন অবস্থান করছে চার নম্বরে। সাত ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। দরিভাল জুনিয়রের অধীনে নিজেদের এখনও সেভাবে মেলে ধরতে পারেনি ব্রাজিল। কোপা আমেরিকাতে হয়েছে ব্যর্থ। ছন্নছাড়া নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হয়েছে। আরো জয়ের আশায় থাকা সেলেসাও দল ১১ সেপ্টেম্বর পরের ম্যাচে মুখোমুখি হবে প্যারাগুয়ের।

বাংলাদেশ সময় শনিবার সকালে শুরু হওয়া ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ আসে ব্রাজিলের। রদ্রিগোর ফ্রি কিকে বক্সের ভেতর থেকে হেড নিয়েছিলেন গ্যাব্রিয়েল মাগালিয়েস। কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডারের হেড বারপোস্টের অনেক ওপর দিয়ে যায়।

১২ মিনিটে ইকুয়েডর গোলকিপার ও ডিফেন্ডারের ভুলের সুযোগে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন ভিনিসিয়ুস। তোরেসের ব্যাকপাস দিয়েছিলেন গোলকিপার গালিনদেসকে। ভিনিসিয়ুসকে এগিয়ে আসতে দেখে শট নিয়েছিলেন ইকুয়েডর গোলকিপার। সেটি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গায়ে লেগে অল্পের জন্য জালে জড়ায়নি।

২২তম মিনিটে তোরেসের ভুল পাস বক্সের বাইরে বিপজ্জনক জায়গায় পেয়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু সহজ সুযোগ পেয়েও সেটি নষ্ট করেন ব্রাজিল স্ট্রাইকার। এর আট মিনিট পর ব্রাজিল সমর্থকদের অপেক্ষার অবসান ঘটান রদ্রিগো। লুকাস পাকেতার পাস বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক শটে ইকুয়েডরের জালে বল জড়ান ব্রাজিলিয়ান নাম্বার টেন।

এর পা঳চ মিনিট পরে ব্যবধান প্রায় দ্বিগুণ করার সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস। বক্সের বাইরে থেকে ভিনির নেওয়া চিপ শট ইকুয়েডর গোলকিপারকে পরাস্তও করেছিলেন। কিন্তু তা দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে প্রায় সমতা ফিরিয়েছিলো ইকুয়েডর। দলটির স্ট্রাইকার মোয়েসিস সেইসেদো অনেকটা ফাঁকায় বল পেয়েছিলেন। তবে চেলসি স্ট্রাইকারের শট প্রথম দফায় ফিরিয়ে দেন ব্রাজিল গোলকিপার আলিসন। ফিরতি বলে আবার শট নিয়েছিলেন সেইসেদো। এবার গোললাইন থেকে বল ক্লিয়ার করে ব্রাজিলের জাল অক্ষত রাখেন গ্যাব্রিয়েল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের সঙ্গে পাল্লা দিয়ে খেলতে থাকে ইকুয়েডর। ৪৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া রদ্রিগোর ফ্রিকিক অনেক ওপর দিয়ে যায়। ম্যাচের ৭৩ মিনিটে আক্রমণাত্মকভাবে ইকুয়েডরের বক্সে ঢুকে পড়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু গোল আর পেলেন কোথায়। এগিয়ে আসা প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্ত করতে পারলেও ইকুয়েডর ডিফেন্ডারের কড়া পাহাড়ায় শেষ মুহূর্তে সাইডনেটে শট নেন ভিনিসিয়ুস।

৮০ মিনিটে প্রতিআক্রমণে ওঠে ইকুয়েডর। তবে দলটির দলীয় আক্রমণ ব্যর্থ হয় স্ট্রাইকার জন মারকাদোর লক্ষ্যভ্রষ্ট শটে। পাঁচ মিনিট পরে পায়েস কার্লসের মাপা ফ্রি কিক ব্রাজিল বক্সে পড়েছিলেঅ। কিন্তু সে ক্রসে পা লাগাতে পারেননি সেইসেদো। যোগ করা সময়ের সময়ের একদম শেষ মুহূর্তেও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ইকুয়েডর। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রিকিক থেকে গোল করতে ব্যর্থ হয় দলটি।

কেএসএইচ
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর