ইউরোপে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে: ডাব্লিউএইচও

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ০৮:২৩ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আগামী বছরের শুরুতে ইউরোপে আরও পাঁচ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। 

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র বরাতে এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ইউরোপভিত্তিক সংবাদমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর।  

ডাব্লিউএইচও ইউরোপ শাখার আঞ্চলিক ডিরেক্টর হান্স ক্লুগ বলেছেন, ইউরোপের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। সংক্রমণের সাম্প্রতিক গতি পর্যবেক্ষণের পর আমাদের আশঙ্কা, আগামী বছরের গোড়াতেই মৃত্যুর সংখ্যা আরও অর্ধেক মিলিয়ন (৫ লাখ) বেড়ে যেতে পারে।

সব বয়সীদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে উল্লেখ করে হ্যান্স ক্লুজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আমরা আবারও কেন্দ্রে রয়েছি।"

করোনা সংক্রমণ কমিয়ে আনা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউরোপকে কৌশল পরিবর্তন করতে হবে বলেও মনে করেন ক্লুজ।

ডাব্লিউএইচও ইউরোপ শাখার আওতাধীন ৫৩টি দেশের বিষয়ে এমন সতর্কবার্তা দিলো সংস্থাটি। তবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভূক্ত না হওয়ায় রাশিয়া এবং তুরস্কের বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি। 

আরও পড়ুন: ২৯ নভেম্বর পারমাণবিক আলোচনায় বসবে ইরান: ইইউ

চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ইউরোপে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা এক মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়েছিল। 

হান্স জানান, সম্প্রতি ইউরোপের ৫৩টি দেশে সংক্রমণ যে গতিতে বাড়তে শুরু করেছে, তা না কমলে ফের বিপর্যয় অবশ্যম্ভাবী। এই পরিস্থিতিতে টিকাকরণ কেমন চলছে, কি পর্যায়ে রয়েছে, এ সব না-ভেবে সংক্রামক রোগের ক্ষেত্রে যা যা করা উচিত, সেই অনুযায়ী করোনা-বিধি তৈরি করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 


একাত্তর/আরবিএস 

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য...
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমে এলেও সম্প্রতি প্রাণঘাতী এই ভাইরাসটির আরও একটি নতুন ও উচ্চ সংক্রমণশীল ধরন শনাক্ত হয়েছে। নতুন ধরনটির নাম দেয়া হয়েছে বিএ.২.৮৬। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও...
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমে এলেও, ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে বাড়ছে নতুন ভ্যারিয়েন্ট এরিস-এ আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় আগামী মাসে বাজারে আসতে চলেছে ভাইরাসটির নতুন...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর