রাশিয়াকে বাইডেনের কড়া হুঁশিয়ারি

আপডেট : ১২ মার্চ ২০২২, ০১:১৮ পিএম

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে কয়েকদিন ধরেই ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়া পাল্টাপাল্টি দোষারোপ করেছে। যুক্তরাষ্ট্রের বলছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলা চালাতে পারে। অন্যদিকে রাশিয়া বলছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে। এবার বিষয়টি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে দেশটিকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও জি-৭ এর দেশগুলো মিলে রাশিয়ার ওপর আরও একাধিক নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এই ধরনের পদক্ষেপ হয়তো পুতিনকে তার কার্যক্রমের বিষয়ে আরও সতর্ক ও হিসেবি করে তুলবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। এছাড়া যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। সূত্র : সিএনএন


একাত্তর/এআর

রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে এক ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার, শহরের পুশকিনস্কি জেলায় গাড়ি চালিয়ে যাওয়ার সময় এই প্রাণঘাতী...
রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন সামরিক কারখানা ও অবকাঠামোতে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের একটি বহুতল আবাসিক ভবনে রুশ ড্রোন আঘাত হানলে আগুন ধরে যায় এবং এতে...
মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে টানা ১৫০ বছর বেঁচে থাকার চরম বাসনা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের! আর রাষ্ট্রপ্রধানের এই অতিমানবীয় ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই এবার অভিনব ও চাঞ্চল্যকর এক গবেষণা...
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার নৃশংস বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। চলতি বছরে...
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম;...
রাষ্ট্রায়ত্ত চলমান ১০টি চিনিকলের মধ্যে নাটোর ও রাজশাহী চিনিকলের চলতি (২০২৬-২৭) মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর