বিজয়ের দিনে ইউক্রেনে হামলা তীব্র করলো রাশিয়া

আপডেট : ০৯ মে ২০২২, ০৯:০৩ পিএম

ইউক্রেনের বন্দরনগরী মাউরিপোলের সবচেয়ে বিশাল শিল্প প্রতিষ্ঠান আজভস্তালের দখল দিতে ভেতরে ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী। 

সোমবার (৯ মে) মস্কোর রেড স্কয়ারে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় বার্ষিকীর সামরিক কুচকাওয়াজ চলছিলো, তখনই আজভস্তালে প্রবেশ করে রাশিয়া।

আজভস্তাল কারখানাতেই আশ্রয় নিয়েছে ইউক্রেনের হয়ে প্রতিরোধ যুদ্ধে সামিল হওয়া আজভ বাহিনীর কয়েক শত যোদ্ধা। যদিও তারা বলেছেন, বেঁচে থাকতে আত্মসমর্পন করবে না। 

শুধু মারিউপোলই নয়, ইউক্রেনের বিভিন্ন শহরেও মিসাইল হামলা চালিয়ে বিজয় দিবসের বার্তা পাঠিয়েছে। এসব হামলায় বিস্তারিত এখনো আসেনি। 

তবে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বাঞ্চলে তীব্র যুদ্ধ অব্যাহত আছে। অন্যদিকে, চার নিখুঁক নিশানার ওনেক্স মিসাইল রুশ অধিকৃত ক্রিমিয়া থেকে ওডেসা অভিমুখে ছোঁড়া হয়েছে।

image

ইউক্রেনেন দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে গেলো কয়েকদিন ধরেই আক্রমণ তীব্র করেছে রাশিয়া। আর মাইলোলেভের মেয়র জানিয়েছেন, রোববার রাত থেকেই তীব্র হামলা চলছে। 

ইউক্রেনের অবরুদ্ধ বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানার যোদ্ধারা রুশ বাহিনীর কাছে আত্মসমর্পণ না করার ঘোষণা দিয়েছে। 

গেলো কয়েক সপ্তাহ ধরেই বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা ঘিরে রেখেছে রুশ বাহিনী। 

মারিউপোলে পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার পথে বাধা হয়ে আছে এই একটি কারখানায় থাকা মুষ্টিমেয় কিছু ইউক্রেইনীয় যোদ্ধা। এখনও নিয়ন্ত্রণ ধরে রাখতে অটল যোদ্ধারা। 

এক অনলাইন সংবাদ সম্মেলনে ইউক্রেইনের আজভ রেজিমেন্টের উপ-কমান্ডার বলেছেন, তাদের দেহে যতক্ষণ প্রাণ আছে, লড়াই চলবে।

এদিকে পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখল নিয়ে রুশ বাহিনীর সাথে তীব্র লড়াই চলছে ইউক্রেন সেনাবাহিনীর। 

image

এর মাঝেই রাশিয়ার দখল করা মারিউপোল শহর সফর করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন। শহরটিতে এটাই শীর্ষ পর্যায়ের কোনও রুশ কর্মকর্তার প্রথম সফর। 

এক টেলিগ্রাম বার্তায় খুসনুলিন জানান, অঞ্চলটিতে শান্তিপূর্ণ জীবনে ফেরা শুরু হয়েছে। সেখানে মানবিক সহযোগিতা দেয়া হবে। 

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে অশুভ শক্তি ফিরে এসেছে। দেশটির বিজয় দিবস উপলক্ষ্যে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। 

image

একাত্তর/এআর

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর