বন্যা ভূমিধসে ব্রাজিলে নিহত ৫৭, নিখোঁজ ৫৬

আপডেট : ৩০ মে ২০২২, ১০:৩০ এএম

ব্রাজিলের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণ ও ভূমিধসে ৫৭ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। রোববার (২৯ মে) দেশটির সরকার জানিয়েছে, শতাধিক মানুষ নিখোঁজ কিংবা মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এনিয়ে বিগত পাঁচ মাসে দেশটিতে চার বার বড় ধরনের বন্যা দেখা দিয়েছে।

ঘন ঘন বন্যার কারণে ব্রাজিলের নিম্ন আয়ের মানুষের জন্য স্থাপিত শহরগুলোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব শহর প্রায়ই পাহাড়ের ধারে তৈরি করা হয়েছে যা ভেঙে পড়ার ঝুঁকিতে থাকে। এছাড়া লাতিন আমেরিকার বৃহত্তম দেশটিতে অস্বাভাবিক বৃষ্টি চক্র জলবায়ু পরিবর্তনের ফলে হতে পারে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন।

জরুরী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ফেডারেল সিভিল ডিফেন্স সার্ভিসের এক টুইট অনুযায়ী রবিবার বিকেল পর্যন্ত, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য পারনামবুকোতে ৫৬ জন এবং প্রতিবেশি রাজ্য আলাগোসে আরও একজন মারা গেছেন। পারনামবুকোতে আরও ৫৬ জন নিখোঁজ রয়েছেন।

ফেডারেল সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, এই দুটি রাজ্যের মধ্যে সরকার-নির্ধারিত ত্রাণ বিতরণ পয়েন্টে পৌঁছেছে ছয় হাজারের বেশি মানুষ। এছাড়া আরও প্রায় সাত হাজারের বেশি মানুষ বন্ধু বা আত্মীয়দের সঙ্গে  অবস্থান করছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো এক টুইট বার্তায় জানিয়েছেন সোমবার সকালে তিনি মারাত্মক ক্ষতিগ্রস্ত পারনামবুকোর রাজধানী রেসিফে পৌঁছাবেন। তিনি লিখেছেন, ‘আমাদের সরকার শুরু থেকেই, ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সশস্ত্র বাহিনীসহ সব উপায় ব্যবহার করেছে।’

ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে, উত্তর-পূর্ব ব্রাজিলে অবস্থিত বাহিয়া রাজ্যে বৃষ্টিপাতের কারণে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার বাস্তুচ্যুত হয়। জানুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সাও পাওলোতে বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে, রিও ডি জেনিরো রাজ্যে প্রবল বর্ষণে ২৩০ জনেরও বেশি মানুষ মারা যায়।


একাত্তর/এসএ

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
জলবায়ু পরিবর্তনের ফলে নেপালের দুই হাজারেরও বেশি হিমবাহ গলতে শুরু করায় সৃষ্টি হচ্ছে ঝুঁকিপূর্ণ হিমবাহ হ্রদ। এসব হ্রদ হঠাৎ ফেটে গিয়ে সৃষ্ট বিধ্বংসী বন্যা বা ‘গ্লোফ’ রুখতে নেপাল সরকার ও জাতিসংঘের...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর