চারাগাছ খেয়ে ফেলায় ছাগল আটক, ওসিকে এমপি'র ফোন

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ০৮:৪২ পিএম

থানার ভেতরে লাগানো গাছের চারা খেয়ে ফেলায় একটি ছাগলকে আটক করেছে পুলিশ। অনেক চেষ্টা করেও থানা থেকে ছাগলটি ছাড়াতে না পেরে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) শরণাপন্ন হয় ছাগলের মালিক। এদিকে সংসদ সদস্য থানায় কল দেয়ার পরও ছাগলটি ছাড়েনি পুলিশ। হবিগঞ্জের বাহুবলের এ ঘটনা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

শনিবার (৬ আগস্ট) বিকাল পর্যন্ত ছাগলটি খোয়াড়ে আটক ছিল।

বাহুবল সদর ইউনিয়ন পরিষদ সদস্য ফারুক আহমেদের একটি রামছাগল গত মঙ্গলবার বাহুবল মডেল থানায় লাগানো কয়েকটি গাছের চারা খেয়ে ফেলায় সেটিকে আটক করে খোয়াড়ে রাখা হয়। 

ইউপি সদস্য ফারুক মিয়া জানান, মঙ্গলবার তার ছাগলটি থানায় আটক করা হয়। পরে স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে থানায় যোগাযোগ করা হলেও ছাগলটি ছাড়া হয়নি। বৃহস্পতিবার হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের শরণাপন্ন হন তিনি। এ সময় সংসদ সদস্য থানার ওসিকে মুঠোফোনে কল দেয়ার পরও থানা থেকে তার ছাগল ছাড়া হয়নি।

আরও পড়ুন: সরকার নির্ধারণের আগ পর্যন্ত বাড়তি ভাড়া না নেওয়ার নির্দেশ

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, ইউপি সদস্যের ছাগলটি থানার ভেতরের বনায়ন নষ্ট করায় এটিকে আটক করে খোয়াড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য আমাকে কল দিয়েছিলেন। পরে বিস্তারিত জেনে তিনি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন।

এ বিষয়ে কথা বলতে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।


একাত্তর/আরবিএস  

বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নারায়ণগঞ্জ জেলার সাত থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি দায়িত্বে আছে সেনাবাহিনী ও আনসার সদস্যরা।
প্রথমবারের মতো মন্ত্রী হওয়ার পর নিজের এলাকায় সফরে গিয়ে সেখানকার থানা ও বিভিন্ন দপ্তরগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান।
নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কৃর্তপক্ষের সাবেক চেয়ারম্যান ড. মো. আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর