দাবদাহ ও বিদ্যুৎ বিভ্রাটে বেহাল চীনের দুই অঞ্চল

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:০০ পিএম

তীব্র দাবদাহ এবং বিদ্যুৎ বিভ্রাটে বেহাল চীনের সিচুয়ান এবং চংকিং অঞ্চলের বাসিন্দারা। নিজেদের রক্ষায় মাটির নিচে থাকা-খাওয়াকে বেছে নিচ্ছেন তারা। 

সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে কৃষি পণ্য। দাবদাহ আরও তিনদিন থাকতে পারে বলে ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা। এতে ক্ষতির পরিধি আরও বাড়বে।  

দৃশ্যপটটি এমন, অন্ধকার ট্রেনের কামরা। আলো ছাড়াই যাতায়াত, গন্তব্যের অপেক্ষা। স্বাভাবিক কোনো দৃশ্য নয়। বিদ্যুৎ বাঁচাতে বাতি বন্ধ। 

দৃশ্যটি চীনের সিচুয়ান প্রদেশের। সিচুয়ান ও চংকিংয়ের ৭৮ শতাংশ বিদ্যুৎ, জলবিদ্যুৎ থেকে। নদীর পানি ভয়াবহভাবে কমে যাওয়ায়, ব্যাহত উৎপাদন।

তাপমাত্রা ছাড়িয়েছে ৪০/৪২ ডিগ্রি। তীব্র গরম সঙ্গে বিদ্যুৎ বিভ্রাট। নিজেদের রক্ষায় অভিনব চীনারা। ৩০ মিটার নিচে খোলা হয়েছে হোটেল। 

সুন্দর পরিপাটি, ঠাণ্ডা পরিবেশ। দরকার পড়ে না এসির। পুরানো বোম শেল্টারে এটি তৈরি। তবে নেই মোবাইল সিগনাল।

গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে গুহা হোটেল, ভূগর্ভস্থ খাবারের দোকান এখন প্রধান অবলম্বন। গত শনিবার বাইরের তাপমাত্রা যেখানে ৪২ ছিলো, গুহায় তা ছিলো ১৬ ডিগ্রি।

সিচুয়ানে সরকারি অফিসে এসি ২৬'র নিচে নামানো বারণ। চংকিংয়েও আছে বিদ্যুৎ ব্যয়ে বিধিনিষেধ। অফিস ঠাণ্ডা রাখতে ব্যবহার হচ্ছে বরফ। 

লিফট বন্ধ থাকায় বহুতল ভবনে পণ্য উঠছে রশিতে। মাটির নিচে গুহায়, বিছানা পেতে থাকছেন বাসিন্দারা। গরম-বিদ্যুৎ বিভ্রাটে সিচুয়ানে একটি খামারের সব মুরগী মারা গেছে।

শুধু সিচুয়ান ক্ষতিগ্রস্ত হয়নি, বৃষ্টি কম তাই ইয়াংজি নদীর বাধের পানির স্তর, কোমে গেছে। বিদ্যুৎ সরবরাহ কোমে গেছে সাংহাইসহ আশপাশের অঞ্চলে।

আরও পড়ুন: গাছে পানি দেওয়া নিষিদ্ধ করছে পর্তুগাল

চলমান দাবদাহ ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে। দীর্ঘ দাবদাহে তীব্র খরা দেখা দিয়েছে চীনে। তবে বৃহস্পতিবার রাতে বৃষ্টি হওয়ায় সিচুয়ান কিছুটা স্বস্তি। 

যদিও ঝড়ের কারণে ৩০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হয়। সাংহাইসহ আশপাশে আগামী তিন দিন তীব্র এই দাবদাহ থাকতে পারে।


একাত্তর/এসজে



চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর