ডুবে যাওয়া থাই জাহাজের পাঁচ নাবিকের মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৭:০০ পিএম

থাইল্যান্ডের নৌবাহিনীর ডুবে যাওয়া জাহাজের পাঁচ নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নৌপ্রধান। 

মঙ্গলবার (২০ ডিসেম্বর) ডুবে যাওয়ার স্থান থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে চারজনের মরদেহসহ দুইজনকে জীবিত উদ্ধার করা হয়। তারা সবাই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন। 

নিখোঁজ ২৪ নাবিকের সন্ধানে এখনও উদ্ধার কার্যক্রম চলাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ৭৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থাই নৌবাহিনী। 

রোববার (১৮ ডিসেম্বর) রাতে ঝড়ের কবলে পড়ে থাইল্যান্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে ১০৫ জন ক্রু নিয়ে ডুবে যায় এইচটিএমএস সুখোথাই। 

নিখোঁজ নাবিকদের সন্ধানে দুই দিন ধরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে থাই নৌ ও বিমান বাহিনী। 

এর আগে নৌবাহিনীর কর্মকর্তা ভাইস এডমিরাল পিছাই লরচুসাকুল জানিয়েছিলেন, কাউকে জীবিত উদ্ধার করতে তাদের কাছে দুই দিন সময় আছে। 

তিনি জানান, লাইফ জ্যাকেট, লাইফবয় ও ভেসে থাকার কৌশল নাবিকদেরকে ৪৮ ঘণ্টা জীবিত থাকতে সহায়তা করবে। 

ইতোমধ্যে ক্লান্ত-শ্রান্ত ও অচেতন অবস্থায় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই ঘণ্টার পর ঘণ্টা সমুদ্রে ভেসে ছিলেন। 

৭৬ মিটার লম্বা এইচটিএমএস সুখোথাই রুটিন টহল দেয়ার সময় ডুবে যায়। প্রথমে জাহাজটির খোলে ও পরে বিদ্যুৎ সরবরাহ কক্ষে পানি ঢুকে যাওয়ায় সেটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। 

আরও পড়ুন: চীন সীমান্তে ভারতের সেনা উপস্থিতি জোরদার

তবে কীভাবে এমন দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন নৌ বিশেষজ্ঞরা। 

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির নৌ আইন বিশেষজ্ঞ ডেভিড লেটস বলেন, 'এটি খুবই অদ্ভুত ব্যাপার। ইঞ্জিন রুমের মতো কেন্দ্রীয় ইউনিটে পানি ঢুকে যাওয়া ঠেকাতে জাহাজে সাধারণত নানা ধরণের ব্যবস্থা থাকে'। 


একাত্তর/এসজে


টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ 'হরমুজ প্রণালী' দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিধিমালা অমান্যকারীদের বিরুদ্ধে চরম কড়া ব্যবস্থার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রণালী সংক্রান্ত প্রধান...
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নৌপরিবহন সংস্থা সরাসরি বা পরোক্ষভাবে লজিস্টিক সহায়তা যোগাচ্ছে, তাদের ওপর কড়া নজরদারি শুরু করেছে তেহরান। এ ধরনের সহায়তায় জড়িত...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে...
ইতালিতে প্রতিবছর বাংলাদেশের প্রায় ১০ হাজার বৈধ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে দেশটিতে অবৈধ অভিবাসন বন্ধে...
দেশে সংঘাত ও প্রতিশোধের রাজনীতির অবসানের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আর সংঘাত ও প্রতিশোধের রাজনীতি দেখতে চাই না। দেশের স্বার্থে সমঝোতা ও গণতন্ত্রের...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর