ট্রেন দুর্ঘটনার জন্য ‘মানবিক ত্রুটি’ দায়ী: গ্রীসের প্রধানমন্ত্রী

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০১:২৫ পিএম

গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেছেন, দেশটিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য সম্ভবত ‘দুঃখজনক মানবিক ত্রুটি’ দায়ী।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। খবর এএফপির।

গ্রীসের মধ্যাঞ্চলীয় লারিসা শহরের কাছে মঙ্গলবার গভীর রাতে একটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে দুটি বগি দুমড়ে-মুচড়ে যায়। তৃতীয় একটি বগিতে আগুন ধরে যায়।

দমকল বিভাগ আরো জানায়, এ ঘটনায় এখনো ৫৭ জন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ছয়জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

টেলিভিশনে দেওয়া ভাষণে মিৎসোটাকিস বলেন, ‘সবকিছু দেখে মনে হচ্ছে, দুর্ঘটনাটি  মূলত একটি দুঃখজনক মানবিক ত্রুটির কারণে হয়েছে।’

তিনি এটিকে গ্রীসের ইতিহাসে একটি নজিরবিহীন ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে অভিহিত করেন যা ‘সম্পূর্ণভাবে’ তদন্ত করা হবে।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনার জেরে গ্রিক পরিবহনমন্ত্রীর পদত্যাগ

এদিকে ধ্বংসাবশেষ থেকে উঠে আসা এক উদ্ধার কর্মী বলেন, ‘আমি আমার জীবনে এ রকম ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেখিনি। এটা খুবই দুঃখজনক ঘটনা। ট্রেন দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পরেও আমরা বিভিন্ন জনের লাশ খুঁজে পেয়েছি।’


একাত্তর/আরএ

উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত সাতটি হাতি প্রাণ হারিয়েছে। শনিবার ভোরে আসামের হোজাই জেলায় দিল্লিগামী একটি ট্রেনের সাথে হাতির পালের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। শুক্রবার আন্তঃনগর তুরাঙ্গা ট্রেন ও একটি লোকাল ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে...
ভারতের অন্ধ্র প্রদেশে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। যাত্রাবাহী ট্রেনটি আসাম রাজ্যের  কামাখ্যার দিকে যাচ্ছিলো।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর