ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০১:০৬ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে বেলুচিস্তান হাইকোর্ট। 

শুক্রবার (১০ মার্চ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে কোয়েটা  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জারি করা ওই পরোয়ানা স্থগিত করা হয়। খবর: দ্য ডন। 

এর আগে, বৃহস্পতিবার (৯ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাশির আহমেদ কোয়েটার একটি পুলিশ স্টেশনে হওয়া মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি ইমরান খানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেন পুলিশকে। পুলিশ ইমরানকে গ্রেপ্তার করতেও যায়। তার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে পিটিয়াই কর্মীদের ধস্তাধস্তিতে একজনের মৃত্যুও হয় বলে জানা গেছে।

এর আগে, তোশাখানা মামলায় গত রোববার ইমরান খানকে তার লাহোরের বাসা থেকে গ্রেপ্তারের চেষ্টা করে পুলিশ।  তবে তারা সেখানে ইমরানকে পায়নি। পরদিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, পুলিশের যে দল ইমরান খানকে গ্রেপ্তার করতে গিয়েছিল, তাদের অনেক নাটকীয়তার মুখোমুখি হতে হয়েছে। 

আরও পড়ুন: তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ১৪ মে

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গুঞ্জন উঠেছে যে, তিনি লাফিয়ে দেয়াল ডিঙিয়ে তার প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছিলেন। এরপর তিনি কোথা থেকে বের হয়ে এসে বিশাল বক্তৃতা দিয়ে দিলেন!’


একাত্তর/জো

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর