নানা নাটকীয়তায় ইমরানের গ্রেপ্তারি পরোয়ানা বাতিল

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৩:১৯ পিএম

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদালতে হাজির হওয়ার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করেছেন বিচারক। 

শনিবার (১৮ মার্চ) দিনভর পাকিস্তানের আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের পর তোশাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরানের শুনানি বাতিল করে ইসলামাবাদের একটি আদালত। খবর: আলজাজিরা।

পুলিশের দাবি, ইমরানের সমর্থকরা আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে পাথর এবং গ্যাস ছুড়ে।

এদিকে, ইমরান খানের আইনজীবী দলের ফয়সাল ফরিদ চৌধুরী জানান, রাজধানী ইসলামাবাদের আদালত অধিবেশন স্থগিত করেছে। তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে আগামী ৩০ মার্চ হাজির হওয়ার পরবর্তী তারিখ ধার্য করে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে ফয়সাল চৌধুরী অভিযোগ করে আরও বলেন, ইমরান খান তার গাড়িতে আদালতের বাইরে ছিলেন। কিন্তু আদালতে প্রবেশ করতে পুলিশ তাদের বাধা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল। পিটিআই চেয়ারম্যানের সমর্থকদের ওপর নৃশংসভাবে হামলাও চালিয়েছে পুলিশ। অনেককে গ্রেপ্তার করেছে তারা।

এদিকে, ইমরান খান যখন শুনানিতে হাজির হতে ইসলামাবাদ রওনা দেয়, এর ঘণ্টাখানেক পর লাহোরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ইমরানের বাড়িতে কেবল তার স্ত্রী বুশরা বেগম ছিলেন।

পুলিশ যখন ব্যারিকেড সরিয়ে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করে, তখন বাড়ির সামনে থাকা ইমরানের সমর্থকদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় আহত হন ১০ জন, ঘটনাস্থল থেকে আটক করা হয় ৩০ জনকে। সব মিলিয়ে ৬০ জনকে আটক করা হয় বলে দাবি করেছে পুলিশ।

আরও পড়ুন: কৃষ্ণসাগর শস্য চুক্তির মেয়াদ আবারও বাড়লো

উল্লেখ্য, ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। নিরাপত্তা ঘাটতির জন্য এসব মামলার শুনানিতে উপস্থিত হচ্ছেন না বলে দাবি করেছেন তিনি। 


একাত্তর/জো

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর