'রাজশাহী সিটি নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না'

আপডেট : ২০ জুন ২০২৩, ০৭:৩৫ পিএম

'রাজশাহী সিটি নির্বাচনে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না', কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর সময় নির্বাচন কর্মকর্তাদের একথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। এদিকে পুলিশ কমিশনার বললেন, এবারে নির্বাচনে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। 

মঙ্গলবার সকালে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা কাজ করবেন, তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে গিয়ে এসব কথা বলেন রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ কমিশনার।

শুরুতেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেন পুলিশ কমিশনার আনিসুর রহমান। তিনি জানান প্রতিটি কেন্দ্রে টহলের ব্যাবস্থা থাকবে। এখানে ১৫৫ টি কেন্দ্রের মধ্যে ১৪৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ। 

আরও পড়ুন: সিলেট সিটি নির্বাচনের প্রতিপক্ষ যেন বৃষ্টি!

কমিশনার জানান, নির্বাচন সুষ্ঠু করতে দায়িত্ব পালন করছেন র‍্যাবের ৩০০ সদস্য। থাকছে তাদের ১৫টি পেট্রোল টিম। প্রস্তুত থাকছে হেলিকপ্টার সহ বিশেষ ফোর্স।

বেলা ১১ টার পর নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌছানোর কাজ শুরু হয়। এসময় নির্বাচনে কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানান রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। 

তিনি আরও বলেন, এরই মধ্যে বসানো হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজসার্কিট ক্যামেরা। ভোট নেয়ার সময় দায়িত্বে থাকবেন ৩ হাজার ৬১৪  কর্মকর্তা। ইভিএম মেশিন থাকছে প্রায় ১ হাজার ৭৩০টি। 

নির্বাচন সুষ্ঠু করতে, নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫১৪ পুলিশ আর ১ হাজার ৯৩৫ আনসার সদস্য। থাকবেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১০ প্ল্যাটুন বিজিবি। 


একাত্তর/এআর

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর