আখাউড়া-লাকসাম ডাবল লাইন রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০১:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ রেলপথটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন প্রান্তে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক এবং রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার অংশে আগে একটি রেললাইন ছিল। ডুয়েলগেজ রূপান্তর প্রকল্পের আওতায় এখন তা দুই লেন করা হয়েছে।

এর ফলে ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী যাত্রী এবং পণ্যবাহী উভয় ট্রেনেরই সময় বাঁচবে এক থেকে দেড় ঘণ্টা। এতে করে এ পথে আর কোনো ট্রেনকে ক্রসিংয়ের কবলে পড়তে হবে না। 


একাত্তর/আরবিএস  

নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর বিশ্ব দরবারে বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রা উজ্জ্বল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
ফ্লাইদুবাইয়ের একটি বিমানে মাঝআকাশে সহ-পাইলটের সম্ভাব্য নাশকতা ও হামলার চেষ্টা নস্যাৎ করে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন এক বীর ভারতীয় বিমানচালক। তার নাম ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। দুবাই থেকে...
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর