ডাচ উপকূলে ৩০০ গাড়িসহ জাহাজে আগুন, নিহত এক

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৬:৪১ পিএম

নেদারল্যান্ডসের উপকূলে প্রায় ৩০০ গাড়িসহ একটি জাহাজে আগুন লেগেছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে।

মঙ্গলবার রাতেপানামায় নিবন্ধিত ফ্রিম্যান্টল হাইওয়ে নামের জাহাজে আগুনের সূত্রপাত হয়। এই নৌযানটি জার্মানি থেকে মিশরের দিকে যাচ্ছিল।

এই দুর্ঘটনার সময় বেশ কয়েকজন নাবিক সাগরে লাফ দিয়ে নিজেদের জীবন বাঁচান। ২৩ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।

ডাচ কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধারকারী জাহাজগুলো আগুন নেভাতে পানি ছিটায়। তবে অতিরিক্ত পানি ছিটানোর কারণে জাহাজটি ডুবে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। জাহাজটির ভেসে যাওয়া এড়াতে একটি উদ্ধারকারী জাহাজের সাথে সেটিকে বেঁধে রাখা হয়। 

ডাচ ডিপার্টমেন্ট অফ ওয়াটারওয়েজ অ্যান্ড পাবলিক ওয়ার্কসের মুখপাত্র এডউইন ভার্স্টিগ বলেছেন, 'আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। এটি নেভানো খুব কঠিন। সম্ভবত জাহাজটি যে মালামাল পরিবহন করছিলো সেগুলোর কারণে।' 

কোস্টগার্ড তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আগুনের কারণ এখনও জানা যায়নি । তবে কোস্টগার্ডের একজন মুখপাত্র এর আগে বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, এই আগুনের সূত্রপাত একটি বৈদ্যুতিক গাড়ির কারণে হয়েছিলো।

তারা আরও জানায়, ফ্রিম্যান্টল নামের জাহাজটি ব্রেমারহেভেন বন্দর থেকে ছেড়েছিল। জাহাজটিকে তার রুট থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং তা ডুবে যেতে পারে। আগুন যখন শুরু হয় তখন এটি ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার (১৭ মাইল) উত্তরে ছিল।

রয়টার্স জানায়, ধোঁয়া কারণে শ্বাস নিতে অসুবিধা হওয়ায় কিছু ভুক্তভোগীকে চিকিৎসার জন্য একটি হেলিকপ্টার দ্বারা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নিজ প্রাসাদে অবরুদ্ধ নাইজারের প্রেসিডেন্ট

কোস্টগার্ডের মুখপাত্র এডউইন গ্রানম্যান বলেছেন, একটি দক্ষ উদ্ধারকারীর দল পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করার চেষ্টা করছেন।

এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজী হয়নি শুই কিসেন কাইশার নামের ফ্রেম্যান্টলের পরিচালনাকারী জাপানি জাহাজ লিজিং কোম্পানি। 


একাত্তর/পিএজে


স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর