'স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে'

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:০৩ পিএম

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে যথাযথ পরিকল্পনা এবং দেশের মানুষকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে এখন থেকেই দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ এর প্রথম সভায় তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান বলেন, আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো তার জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা অর্থাৎ এই যে ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারে এখন থেকে তৈরি করতে হবে আমাদের দেশের মানুষকে।

তিনি বলেন, মানুষের ভেতরের সৃজনশীলতা, তাদের চিন্তা ভাবনা, সামনের দিকে এগিয়ে যাওয়ার ভাবনাগুলো বের করে এনে, কাজের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমাদের শিক্ষা-দীক্ষা সব কিছুতেই সেগুলো কাজে লাগাতে হবে।

নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দিয়ে তিনি আরও বলেন, নিউ জেনারেশনকে সেভাবে তৈরি করতে হবে, শিক্ষায়-দীক্ষায়, প্রযুক্তিতে।  

এসময় ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’কে কাজ করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল ডিভাইসের ফলে আমাদের নতুন নতুন দ্বার উন্মুক্ত হচ্ছে। তবে সেই সঙ্গে সেসব কাজের জন্য উপযুক্ত দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং (ডিজিটাল ডিভাইস, তথ্য প্রযুক্তি) ব্যবহারটা আরও ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়ার জন্য করণীয়গুলো ঠিক করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি হিসেবে ধাপে ধাপে আমরা কী কী কাজ করবো সেগুলো এখনই ঠিক করতে হবে।

জনশক্তিই হচ্ছে আমাদের একটা বড় শক্তি। জনশক্তিকে সেভাবে প্রস্তুত করে নিতে হবে বলেও জানান তিনি। পাশপাশি বিভিন্ন দেশের ভাষা শেখা, শিক্ষার মান বৃদ্ধি এবং বিষয় ভিত্তিক পড়াশোনা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়ে নির্মাণে পৌনে তিন হাজার কোটি টাকা দেবে এডিবি

স্মার্ট বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ উন্নত সমৃদ্ধ-জীবন যাপন করবে।

তিনি আরও বলেন, আমরা কত পিছিয়ে ছিলাম, আমরা তো ৯৬ সালে সরকারে এসেছি তখন সারা বিশ্বে সবাই ইন্টারনেট, কম্পিউটার ব্যবহার করে, আমরা তখন পিছিয়ে ছিলাম। সেই জায়গা থেকে আমরা আজকে এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, এখন অনেক উন্নত দেশও আমাদের থেকে পিছিয়ে।

সরকারপ্রধান বলেন, স্মার্ট বাংলাদেশে উদ্ভাবনী শক্তিগুলোকে বিকশিত করে মানুষের জীবনমান উন্নত করাই আমাদের লক্ষ্য।


একাত্তর/আরবিএস  

দেশে দ্বিতীয় একটি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) সার কারখানা স্থাপন এবং আগামী ১২ মাসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর সম্ভাবনাসহ একাধিক উদীয়মান খাতে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্ট অংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমার...
মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তিনির্ভর কাউন্সেলিং সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর