আগস্টেই ৭১ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত, ৩৪২ মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৯:১৯ পিএম

ডেঙ্গুতে কেবল আগস্টেই হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজারেরও বেশি মানুষ। মারা গেছে ৩৪২ জন। থেমে থেমে বৃষ্টির কারণে ঝুঁকি থেকেই যাচ্ছে, বলছেন বিশেষজ্ঞরা। তাই জনসচেতনতায় সর্বোচ্চ গুরুত্ব দিতে উত্তরের মেয়র সোশ্যাল মিডিয়ায় শুরু করলেন হ্যাশট্যাগ ফাইট উইথ বাইট কার্যক্রম।

ডেঙ্গুতে আক্রান্ত আর মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের আগস্টে। শ্রাবণ শেষ হলেও এখনও রাজধানীতে বৃষ্টি চলে থেমে থেমে। আবার বৃষ্টি শেষেই ওঠে রোদ, যা এডিস প্রজননে বেশি সহায়ক। তাই, আগস্ট শেষ হলেই ডেঙ্গু প্রকোপ কমে যাবে, এমনটা ভাবতে নারাজ নগর কর্তৃপক্ষ।

এসব বিষয় মাথায় রেখেই ডেঙ্গু নিয়ে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছে সিটি কর্পোরেশনগুলো। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এর বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুলে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বই বিতরণ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 

এদিন পথ নাটকের মাধ্যমে তুলে ধরা হয় জমে থাকা পানিতে মশা জন্মানোর গল্প। অনুষ্ঠানে যোগ দেয়া জনস্বাস্থ্যবিদরা জানান, মশার উৎপত্তিস্থল ধ্বংসের পাশাপাশি জ্বর নিয়েও হতে হবে সাবধানী।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ বলেন, ৬০ থেকে ৬৫ ভাগ মশা ঘরে উৎপাদিত হয়। তাই একে বলে গৃহপালিত মশা। এরা ভদ্র মশা। আমাদের দায়িত্ব হলো, আমরা যেহেতু শক্র চিনি, এদের বাড়তে না দেওয়া।

আইইডিসিআরের উপদেষ্টা মুশতাক হোসেন বলেন, কারও যদি জ্বর হয়, শরীর খারাপ হয়- তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে।

এই সচেতনতা কার্যক্রমে যোগ দেয় সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররাও। এসময় ডেঙ্গু নিয়ে সচেতনতা তৈরিতে সোশ্যাল মিডিয়ায় ‘ফাইট উইথ বাইট’ হ্যাশট্যাগের প্রচলন শুরু করেন উত্তরের মেয়র।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা সবাইকে আমাদের কার্যক্রমে যুক্ত করতে চাই। সকলের একসাথে কাজ করতে হবে।

মেয়র জানান, সব স্তরের মানুষের অংশগ্রহণ ছাড়া এডিস নিয়ন্ত্রণ সম্ভব নয়।

একাত্তর/আরএ
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
রাজধানীতে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় দিনে তিনবার মশক নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
মশক নিধন কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেছেন, মশা নিয়ন্ত্রণে আগে সমন্বয়ের অভাব থাকলেও এখন থেকে তা দূর হয়ে যাবে।
নিয়োগবিধি সংশোধন করে স্নাতক ও সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর