রাস্তায় আটকে থাকা-বৈঠকের জন্য অপেক্ষা, সবই হলো ব্লিঙ্কেনের সঙ্গে

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম

ইসরাইল-হামাস সঙ্কট নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিঙ্কেন। তবে সালমানের সঙ্গে ওই ‘ফলপ্রসূ’ আলোচনার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ব্লিঙ্কেনকে।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে যান ব্লিঙ্কেন। কয়েক ঘণ্টা অপেক্ষা করেও যুবরাজের সাক্ষাৎ পাননি তিনি। শেষে পর দিন রোববার বিন সালমানের সাথে সাক্ষাৎ করেন তিনি।

ওয়াশিংটন পোস্টের ওই সংবাদটিতে বলা হয়, রিয়াদে অনুষ্ঠিত বৈঠকটি মূলত ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে সৌদির সমর্থন যোগাতে ব্লিঙ্কেনের প্রচেষ্টার অংশ ছিলো।

ব্লিঙ্কেনের অপেক্ষা করা এবং নির্দিষ্ট সময়ে বৈঠক না হওয়া, চলমান সংঘর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদির ভিন্নমত থাকায় বৈঠকটির সফলতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।

সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ওই বৈঠকে যুবরাজ বিন সালমান গাজার ওপর ইসরাইলি অবরোধ তুলে নেওয়াসহ সংঘাত প্রশমনের উপায় নিয়ে আলোচনা করেছেন। একইসাথে চলমান যুদ্ধে যাতে আন্তর্জাতিক আইন মেনে চলা হয় সেটির প্রতিও তিনি গুরুত্বারোপ করেছেন।

এছাড়াও ব্লিঙ্কেনকে যুবরাজ চলমান সঙ্ককট সমাধানে ও শান্তি প্রতিষ্ঠায় রিয়াদের চলমান কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে অবহিত করেন। সম্প্রতি তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও কথা বলেছেন।

এছাড়াও বৈঠকে মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার অর্জন এবং স্থায়ী শান্তি নিশ্চিতের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, হামাসের হামলার বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার ইসরাইলের আছে। এই ঘটনা যাতে আর কখনও না ঘটে তা নিশ্চিতের চেষ্টা করার অধিকারও দেশটির রয়েছে।

ব্লিঙ্কেন আরও বলেন, তিনি যেসব দেশে গিয়েছেন সেখানেই এই সংঘাত যাতে আর না ছড়ায় সেটি নিশ্চিত করার জন্য দেশগুলোর সদিচ্ছা দেখেছেন।

গত ৭ অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার পর ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফর করছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সাথেও তিনি বৈঠক করেছেন।

ইসরাইলের পর ব্লিঙ্কেন জর্ডান, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর সফর করেছেন।

ওয়াশিংটন পোস্ট জানায়, সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সাথে বৈঠকের জন্য আবুধাবিতে যান। যেখানে তার জন্য প্রধান সড়ক ফাঁকা রাখেনি তারা। ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে হয় ব্লিঙ্কেনকে।

এদিকে বুধবার ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্স জানিয়েছে, উচ্চ পর্যায়ের এ সফরে ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চলমান সঙ্কট নিয়ে তিনি আলোচনা করবেন।

কেএসএইচ
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর