বুলেটের থেকে অপুষ্টিতেই মৃত্যুর মুখে গাজার শিশুরা

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:৪৩ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনের পাঁচ মাস হতে চলেছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার বড় শিকার শিশুরা। গুলি-বোমার পাশাপাশি সেখানে শিশুরা মারা যাচ্ছে ক্ষুধা ও অপুষ্টিতেও। গাজার হাসপাতালগুলোর দিকে তাকালেই দেখা যাবে শিশুদের করুণ দৃশ্য। 

সেখানে প্রতিদিনই অপুষ্টির শিকার হয়ে মারা যাচ্ছে কোন না কোন শিশু। জাতিসংঘ সতর্ক করে বলেছে, এই যুদ্ধ না থামালে গাজার শিশুদের ভয়ংকর পরিণতি হবে, না খেয়েই মারা যাবে হাজারও শিশু। তবে, এসবের তোয়াক্কা করছে না ইসরাইলি হায়েনারা। যুদ্ধবিরতি নিয়েও টালবাহানা শুরু করেছে। 

গাজার শরণার্থী শিবির থেকে শুরু করে হাসপাতালে গেলেই চোখে পড়বে ক্ষুধার্ত শিশুদের মুখ। ফিলিস্তিনের দুই অসহায় শিশুর যাদের চোখ কোটরাগত আর মুখ ক্ষতবিক্ষত। ক্ষুধা আর অপুষ্টিতে হাড্ডিসার শরীর নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছে তারা।

চিকিৎসকরা বলেন, যুদ্ধের আগে ইয়াজানের স্বাস্থ্যের অবস্থা অনেক ভালো ছিল। সে হাসতো, খেলতো ও চলাফেরা করতো। কিন্তু এই মুহূর্তে, তার স্বাস্থ্যের অনেক অবনতি হয়েছে। সে নড়ছে এবং কিছুই করতে পারছে না। এভাবে চলতে থাকলে মৃত্যু ছাড়া আর কোন পথ খোলা থাকবে না। 

যুদ্ধ শুরুর আগে গাজার আরেক শিশু আহমেদ কান্নানের ওজন ছিল ছয় কেজি। এখন সেটি নেমে এসেছে অর্ধেকের নিচে। ওজন হারানোয়, হারিয়েছেন চলাফেরা সামর্থ্য। চিকিৎসকরা বলছে, কান্নানের অবস্থা প্রতিদিনই অবনতি হওয়ায় ফুরিয়ে আসছে বাঁচার আশাও। 

এদিকে, অপুষ্টিতে ভোগা শিশু মিলার শেষ রক্ষা হয়নি। ব্যর্থ হয়েছে চিকিৎসকদের সব চেষ্টাই। আদরের ছোট্ট সন্তানকে হারিয়ে এখন পাগল প্রায় মা আনোয়ার আবদুলনবি। তার আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা হাসপাতালের পরিবেশ। এমন সব গল্পের ছড়াছড়ি গাজার অবশিষ্ট থাকা হাসপাতালগুলোতে। 

মিলা বেশ কিছু দিন ধরেই ক্যালসিয়াম এবং পটাসিয়ামের ঘাটতিতে ভুগছিলো। মাত্র কয়েক দিনের ব্যবধানে এমন সংকটে এই হাসপাতালেই মারা গেছে ১৩ শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখানে অপুষ্টি ও বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা দিনকে দিন বাড়ছেই। গাজার শিশু মৃত্যুর সবচেয়ে বড় কারণ অপুষ্টি।

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কর্মরত ডা. আহমদ সালেম বলেন, গাজায় শিশুদের মৃত্যুর একটি বড় কারণ নতুন মায়েরা নিজেরাই অপুষ্টিতে ভুগছেন। ফলে শিশুরা মায়েরা দুধ পাচ্ছে না। এমনকি তাদের কাছে ফর্মুলা দুধও নেই। তাই নিবিড় পরিচর্যা কেন্দ্রেই ওদের শেষ আশ্রয়! তবে, সেখানেও বাঁচানো যাচ্ছে না তাদের। 

গোটা গাজার চিত্রই এখন একই। হাসপাতালে সেবা নিতে আসা সিংহভাগ শিশুই ক্ষুধা আর আপুষ্টির শিকার। তাই, এখনই যুদ্ধ বন্ধসহ ত্রাণ সহায়তা স্বাভাবিক করা না গেলে গাজার একটি প্রজন্ম এভাবেই ধীরে ধীরে নিঃশেষ হবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোও। 

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর