শেরপুরের আদিবাসীদের জন্য বিশেষ বরাদ্দের দাবি

আপডেট : ০১ জুন ২০২৪, ০৫:২৯ পিএম

আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের দাবি শেরপুর জেলার পিছিয়ে পড়া ক্ষুদ্র-নৃগোষ্ঠী মানুষের। নেতারা বলছেন, সমতল অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের জন্য কোন বাজেট রাখা হয় না, অথচ পার্বত্য অঞ্চলের জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট রাখা হয়, যা এক ধরনের বৈষম্য। আসন্ন বাজেটে তাই স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ চায় এখানকার মানুষ।

শেরপুর জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীতে ১শ’ বছরের বেশি সময় ধরে বসবাস করছে গারো, বর্মণ, হদি, কোচ, হাজং, ডালু, বানাই সম্প্রদায়ের প্রায় ৬২ হাজার মানুষ।

পুরো জেলায় সরকারি-বেসরকারি নানা উদ্যোগের পরেও এখনো পিছিয়ে আছে সীমান্ত এলাকার উন্নয়ন। বেহাল রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কৃষির বাইরে কর্মসংস্থান, মেডিকেল কলেজ ও সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি এলাকাবাসীর।

তারা জানান, বর্ষার সময় সড়কে চলার মতো অবস্থা থাকে না। তাছাড়া এখনো অনেক জায়গায় টয়লেটসহ নিরাপদ পানিও অন্যান্য সংকট রয়েছে।

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নেতারা বলছেন, আসন্ন বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ বরাদ্দ না হলে আরও পিছিয়ে পড়বে এ অঞ্চলের মানুষ।

আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্প (আইইডি) এর ফেলো সুমন্ত বর্মণ এ বিষয়ে বলেন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বিশেষ বরাদ্দ দরকার। যাতে আমাদের আদিবাসী সম্প্রদায় উপকৃত হবে।

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল ভাইস চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, সমতলে বসবাস করা আদিবাসী বাসিন্দাদের জন্য বাজেটে আলাদা কোনো বরাদ্দ রাখা হয় না। যা আমাদের জন্য বৈষম্য বলেই আমরা মনে করি।

বেসরকারি সংস্থা আইইডি’র পরিসংখ্যান অনুসারে বর্তমানে শেরপুর জেলায় বসবাস করে ৩৪ হাজার গারো, ১৭ হাজার বর্মন, ৪ হাজার পাঁচশ’ হদি, ৪ হাজার কোচ, ১২শ’ হাজং, ১২শ’ ডালু এবং একশ’ বানাই নৃগোষ্ঠীর মানুষ।

 

একাত্তর/আরএ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর