ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্টারমার

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৭:১৭ পিএম

লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন দলটির নেতা স্যার কিয়ার স্টারমার। তিনি বাকিংহাম প্যালেসে গিয়ে রাজার সাথে সাক্ষাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 

এর আগে, স্টারমার সরকারের গঠনের জন্য ব্রিটিশ রাজার আহ্বান গ্রহণ করেন। ঋষি সুনাকের পদত্যাগপত্র রাজা গ্রহণ করার পরই বাকিংহাম প্যালেসে পৌঁছান তিনি।

প্রথা অনুযায়ী ‘কিসিং অব হ্যান্ডস’-এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন। তারপরই তিনি ভাষণ দেবার জন্য ১০ নং ডাউনিং স্ট্রিটে যান।

ব্রিটেনের রাজা চার্লসের সাথে কিয়ার স্টারমার। ছবি: পিএ মিডিয়া।

স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে বলেন, ‘পরিবর্তনের কাজ অবিলম্বে শুরু হবে, তবে এটি একটি সুইচ ক্লিক করার মতো সহজ হবে না।

স্কুল এবং সাশ্রয়ী মূল্যের বাড়ির প্রয়োজনীয়তার উল্লেখ করে তিনি দেশের ‘সুযোগের অবকাঠামো’ ‘পুনঃনির্মাণ’ করার প্রতিশ্রুতি দিলেন, ‘ইটের পর ইট’ গেঁথে। তিনি একটি ‘পরিষেবা সরকারের’ প্রতিশ্রুতি দেন এবং একটি জাতীয় ‘রিসেট’র প্রয়োজনীয়তার কথা বলেন। তার সরকার একটি ‘শান্ত ও ধৈর্যশীল পুনর্নির্মাণ’র জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন স্টারমার।

‘আমাদের কাজ জরুরী এবং আমরা আজই শুরু করছি’ উল্লেখ করে স্টারমার বলেন, ‘সম্মান ও নম্রতার সাথে, আমি আপনাদের সকলকে জাতীয় পুনর্নবীকরণের মিশনে এই সেবা সরকারের সাথে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’

১০ নং ডাউনিং স্ট্রিটে সস্ত্রীক কিয়ার স্টারমার। ছবি: পিএ মিডিয়া।

এর আগে, আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কনজারভেটিভ নেতা ঋষি ‍সুনাক। তার পদত্যাগপত্র গ্রহণ করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে, ‘সম্মানিত ঋষি সুনাক এমপি সকালে রাজার সাথে দেখা করেছেন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে লেবার পার্টি। কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি ৪১২ আসনে জয় নিশ্চিত করেছে। গত নির্বাচনের চেয়ে এবার ২১১টি আসন বেশি পেয়েছে তারা। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ২৫০ আসন হারিয়েছে। ঋষি সুনাকের নেতৃত্বে নির্বাচন করা দলটি পেয়েছে ১২১ আসন।

 

একাত্তর/জো
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর কাছেও তিনি একজন মার্জিত, কঠোর পরিশ্রমী এবং ভদ্র মানুষ হিসেবে পরিচিত। অথচ সেই কিয়ার স্টারমারই আধুনিক রাজনৈতিক জনমত জরিপের ইতিহাসে ব্রিটেনের সবচেয়ে অপছন্দের প্রধানমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর