কলকাতায় হাসপাতাল ভাঙচুরে গ্রেপ্তার ৯

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে শিক্ষানবিস এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ভোররাতে সেখানের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল ভাঙচুরের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। গ্রেপ্তারদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। 

আলোচিত এই ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধবার মধ্যরাত থেকে ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে কলকাতাসহ ভারতের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ সমাবেশ। পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গায় ‘রাতের দখল নাও’ কর্মসূচি পালন করেন নারীরা।

এর মধ্যেই বিক্ষোভকারীদের একটি দল আর জি কর হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় কিছু যানবাহনেও হামলা ও সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিপেটা করার পাশাপাশি টিয়ারশেল নিক্ষেপ করে। কলকাতা পুলিশ জানিয়েছে, ১৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে, পুলিশ হাসপাতাল ভাঙচুরকারী জনতার অংশ বলে বিশ্বাস করা লোকেদের কিছু ছবি প্রকাশ করেছে এবং তাদের সম্পর্কে তথ্য চেয়েছে। ছবিগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেছে। তবে সন্দেহভাজন দাঙ্গাবাজদের মুখ ঢেকে দিয়েছে। কয়েকঘণ্টা পর গ্রেপ্তারের ঘোষণা দেয়া হয়।

গ্রেপ্তার ৯ জনের পরিচয় প্রকাশ করা না হলেও, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বাইরে বিক্ষোভে অংশ নেয়া চিকিৎসক অনুভব মণ্ডল দাবি করেছেন, কলকাতা পুলিশের প্রচারিত ছবিগুলোতে যেসব ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে তিনিও আছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে অনুভব মণ্ডল বলেন, আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে এবং আরও বড় হবে। যারা মনে করে যে এটি আমাদের মধ্যে ভয় জাগিয়ে তুলতে পারে তারা সফল হবে না, আমরা যে কোনো মূল্যে ন্যায়বিচার চাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা এবং আমরা সেটা আদায় করে ছাড়বো।

আর জি কর হাসপাতালের ৩১ বছরের শিক্ষানবিস চিকিৎসককে যে সেমিনার রুমে ধর্ষণের পর হত্যা করা হয়েছে সেখানে একদল জনতা ভাঙচুর চালিয়েছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে দাবি করেছে কলকাতা পুলিশ। তারা বলছে, এমন কিছু সেখানে ঘটেনি। 

মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া পোস্টে পুলিশ জানিয়েছে, ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল সেই সেমিনার রুমটিকে কেউ স্পর্শও করেনি। অযথা গুজব ছাড়ানো হচ্ছে। যাচাই না করা খবর ছড়াবেন না। গুজব ছড়ানোর জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুলিশ।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর