প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার ‘ভারতীয়’ এখন বাংলাদেশি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারে হরি মন্দির ও কালী মন্দিরে  প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ব্যক্তি ভারতীয় নন বলে জানিয়েছে পুলিশ। তিনি বাংলাদেশি, মিলেছে বাবার সন্ধান। এর আগে ওই ব্যক্তিকে ভারতের নদীয়া জেলার বাসিন্দা জানিয়ে সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়েছিল পুলিশ।

মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, প্রতিমা ভাঙচুরে সন্দেহভাজন সঞ্জিত বিশ্বাসের (৪৫) বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দী গ্রামে। বাবার নাম নিশিকান্ত বিশ্বাস। মানসিকভাবে অসুস্থ সঞ্জিত বাড়ি থেকে লাপাত্তা ছিল প্রায় চার বছর।

মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বিভিন্ন মিডিয়ায় সঞ্জিতের খবর প্রকাশিত হলে বাবা তাকে দেখে সনাক্ত করেন। পরে জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানান, গ্রেপ্তার ব্যক্তি তার ছেলে। 

বাবা জানান, সঞ্জিত মানসিকভাবে অসুস্থ। ২৫ বছর বয়সে কাজের উদ্দেশে ভারতে গিয়ে অনেকদিন ছিলো। পরে দেশে ফিরে আসে। এর মধ্যে প্রায় চার বছর আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সঙ্গে কোনো যোগাযোগও ছিলো না। 

দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে সঞ্জিতকে গত রোববার রাত আটটার দিকে আটক করে জিডিরভিত্তিতে সন্দেহজনক গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে সোমবার আদালতের মাধ্যমে পাঠায় কারাগারে। 

পুলিশের ভাষ্য, এর আগে তদন্তকালে কালি মন্দিরের সামনে সঞ্জিতকে শুয়ে থাকা অবস্থায় পাওয়া যায়। জিজ্ঞাসা করা হয় তার পরিচয় সম্পর্কে। না পেয়ে সন্দেহ হয় পুলিশের, নিয়ে যাওয়া হয় থানায়। তারপর পুলিশ জানায় ওই ব্যক্তি ভারতীয়। জিডিরভিত্তিতে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় আদালতে।

একাত্তর/এসি
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর