ইউরোপগামী সব ফ্লাইট বাতিল করলো ইরান

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০২:০৫ পিএম

ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা- ইরান এয়ারের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা আরোপ করার পর, ইউরোপের সমস্ত গন্তব্যের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে সংস্থাটি।

তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার যাত্রীদের উদ্দেশে পাঠানো এসএমএসে জানানো হয়, ইইউ’র নিষেধাজ্ঞার কারণে ইউরোপের সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ইরান এয়ার। তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের এসএমএসটি পাঠানো হয়।

এর আগে সোমবার ইরানের তিনটি এয়ারলাইন্স- ইরান এয়ার, মাহান এয়ার এবং সাহাসহ মোট সাতটি প্রতিষ্ঠান ও সাত ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করে তা রাশিয়ার কাছে সরবরাহ করার অভিযোগ আনা হয়েছে। তবে তেহরান শুরু থেকেই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। 

ইরানি এয়ারলাইন্সগুলোর অ্যাসোসিয়েশনের পরিচালক মাকসুদ আসাদি সামানি বলেন, ইরান থেকে ইউরোপীয় রুটগুলোতে ইরানের একমাত্র যে এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করতো সেটি হচ্ছে ইরান এয়ার। সেটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে ইরানি আর কোনো বিমান ইউরোপে ফ্লাইট পরিচালনা করতে পারবে না।

তিনি আরও বলেন, ইরান থেকে ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণকারীর সংখ্যা যখন দিন দিন বাড়ছে তখন ইরান এয়ারের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর ফলে এখন ইউরোপীয় এয়ারলাইন্সগুলোই লাভবান হবে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র জাফর ইয়াজেরলু বলেছেন, ইউরোপীয় বিমানবন্দরগুলোতে অবতরণ করতে না দেয়ার আশঙ্কা থাকায় ইরান এয়ার আগেভাগে স্বপ্রণোদিতভাবে তার ফ্লাইটগুলো বাতিল করে দিয়েছে যাতে ইরানি যাত্রীদেরকে দেশের ভেতরে ও বাইরে সমস্যার সম্মুখীন হতে না হয়। 

নিষেধাজ্ঞার ঝামেলা থেকে সাধারণ যাত্রীদের মুক্ত রাখার জন্য কূটনৈতিক চ্যানেলসহ অন্যান্য চ্যানেলে যোগাযোগ চলছে বলেও তিনি জানান।

এমন পরিস্থিতিতে ইরান এবং ইউরোপের মধ্যে নিয়মিত চলাচল করা ফ্লাইটগুলোকে প্রভাবিত করবে কিনা তা স্পষ্ট নয়।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর