চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভে গ্রেপ্তার ৫০০

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

ভারতের কলকাতা, আগরতলা এবং মুম্বাইয়ের পর, এবার দেশটির তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে ১০০ নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভে অংশ নেয় বিজেপি, আরএসএস, এবিভিপি, হিন্দু মুন্নানি এবং অন্যান্য হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা।

অনুমতি ছাড়া বিক্ষোভ করার অভিযোগে ইতোমধ্যেই চেন্নাই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটকদের মধ্যে নারী এবং বিভিন্ন সংগঠনের সমর্থকরাও রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার চেন্নাইয়ের উপকূলবর্তী রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন। বিক্ষোভ শেষে তারা আন্না সালাইয়ের দিকে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।

বিক্ষোভস্থলটি অলওয়ারপেটে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন থেকে সাত কিলোমিটার দূরে। স্থানীয় সাংবাদিকদের দাবি, বিক্ষোভকারীরা উপহাইকমিশনের দিকে যাওয়ার চেষ্টা করেনি।

বিক্ষোভের কারণে এজমোরের রুকমণি লক্ষ্মীপতি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ১৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রতিবাদকারীরা যাতে নিরাপত্তা বলয় ভেঙে মিছিল চালিয়ে যেতে না পারেন, সেজন্য রাস্তার বিভিন্ন প্রান্তে ব্যারিকেড বসানো হয়।

বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন হিন্দু মুন্নানি সংগঠনের প্রধান রাজু। এছাড়া, সাবেক রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজান, আরএসএস কর্মী কেশভা বিনয়াগম, বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইস্বামী এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, কয়েক বছর আগে চেন্নাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন চালু করা হয়। সাম্প্রতিককালে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েনের মধ্যে এ ধরনের বিক্ষোভ পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এআরএস
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
মধ্যপ্রাচ্যে গত মাসে ইরানের সাথে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলের মাটিতে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন ও বিশাল সামরিক উপস্থিতি বজায় রয়েছে। ইসরাইলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও বেসামরিক বিমানবন্দরগুলোতে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর