যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি, নিহত তিন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ এএম

যুক্তরাষ্ট্রের উইসকিনসন অঙ্গরাজ্যের একটি স্কুলে অজ্ঞাত এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।

এপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। যাতে ১৫ বছর বছর বয়সী এক স্কুল শিক্ষার্থী, এক জন শিক্ষক এবং আরো এক জন কিশোর নিহত হয়েছেন।

ক্রিসমাস ব্রেকের কিছুদিন আগে এই ঘটনা ঘটলো। ঘটনার সময় সেকেন্ড গ্রেডের শিক্ষার্থীরা জাতীয় জরুরি সেবা ৯১১ -এ কল করে পুলিশকে ঘটনা জানায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘স্কাই’ নিউজের প্রতিবেদনে বলা হয়, সোমবার বিকেলে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ ধরনের ঘটনায় আমি খুবই ‘মর্মাহত’ এবং এটা একটি কাণ্ডজ্ঞানহীন ঘটনা। এই ঘটনা আবারো বন্দুক আইন কঠোর করার গুরুত্ব বহন করে।

প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, এটা অগ্রহণযোগ্য। কারণ আমরা আমাদের শিশুদের বন্দুক হামলা থেকে রক্ষা করতে পারছি না। এটাকে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারছি না।

শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। বন্দুকধারী ওই স্কুলেরই এক জন ছাত্র ছিলো। এলোপাতাড়ি গুলি করার পর সে আত্মহত্যা করে। এই সময় বেশ কয়েকজনকে ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। তবে আমি নিশ্চিত করে বলছি, পুলিশ সদস্যরা কোনো গুলি করেনি।

ম্যাডিসন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই প্রকাশ করা হবে।

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর