অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:৫৯ পিএম

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও পাঠানকোটে বিমান হামলার সতর্কতার পর পাঞ্জাব ও দিল্লির মধ্যে ম্যাচটি বাতিল করা হয়। এর পরের দিন অর্থাৎ শুক্রবার (৯ মে) টুর্নামেন্টটি স্থগিতের খবর এলো। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে এনডিটিভি।

শুক্রবার বিসিসিআইয়ের এক কর্মকর্তা পিটিআইকে জানান, দেশ যখন যুদ্ধে, এমন অবস্থায় ক্রিকেট খেলা ভালো দেখাচ্ছে না।

২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। 

বৃহস্পতিবার জম্মুতে বিমান হামলার সতর্কতা এবং বিস্ফোরণের মতো শব্দের খবরের মধ্যে পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর, পাঞ্জাবের মোহালি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডিগড়সহ বেশ কয়েকটি জেলায় ব্ল্যাকআউট জারি করা হয়েছিল।

তবে দিনের শুরুতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত করার কথা বলা হয়েছিল।

আপডেট

তবে শুরুতে টুর্নামেন্টটি কতো দিনের জন্য স্থগিত করা হয়েছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকায় এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। তাৎক্ষণিক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারাও এ নিয়ে নিশ্চিত করতে বলতে পারেন নাই।

অবশেষে বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে আইপিএলের ব্যাপারটি স্পষ্ট করেছে। 

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে আইপিএল ২০২৫ অবিলম্বে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে টুর্নামেন্টটি এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হচ্ছে। যথা সময়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর পরিবর্তিত সূচি জানিয়ে দেওয়া হবে। 

একাত্তর/এসি
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর